1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে সাবেক এমপি মুন্নার বাড়িতে আগুন ‘আমি আপনাদের সন্তান, পাশে থাকতে চাই’—সোনাখাড়ায় চেয়ারম্যান প্রার্থী রনি তালুকদারের উঠান বৈঠক রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রনি তালুকদারের উঠান বৈঠক অগ্নিঝরা বক্তব্যে আওয়ামী লীগ ঠেকানোর ডাক দিলেন প্রধানমন্ত্রী সান্তাহার প্রেসক্লাবে তালা ঝুলিয়ে দিল বিএনপি নেতারা তাড়াশের বিলে পুকুরপাড়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার  চুয়াডাঙ্গায় নানা অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির নলছিটিতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে ভেসে যাওয়া ৫ বছরের এক শিশু জীবিত উদ্ধার মক্কার ক্লক টাওয়ারের দুই বিশ্বরেকর্ড

মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার গোল উৎসব

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

 

 

স্পোর্টস ডেস্ক

 

 

 

 

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর প্রথম জয়ের দেখা পেল আর্জেন্টিনা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুোনোর জোড়া গোলে দাপুটে জয় পেয়েছে লিওনেল স্কালোনির দল।

 

 

 

বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে আর্জেন্টিনার কর্দোবার এস্তাদিও মারিও কেম্পেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে স্বাগতিকরা।

 

 

 

 

ম্যাচের অষ্টম মিনিটেই গোলের খাতা খোলেন নিকো পাজ। হুলিয়ান আলভারেজের তৈরি করা আক্রমণ থেকে এনজো ফার্নান্দেজের পাস পেয়ে দুর্দান্ত শটে বল জালে পাঠান তিনি।

 

 

এরপর ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান আলভারেজ। তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন নিকো পাজ। ৪৩ মিনিটে আবারও গোল করেন আলভারেজ। ফলে প্রথমার্ধেই ৪-০ গোলের বড় ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

 

 

 

দ্বিতীয়ার্ধেও আর্জেন্টিনার আক্রমণের ধার কমেনি। বিরতির পর মাঠে নামা তরুণ ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তানতুোনো ৪৮ মিনিটে দলের পঞ্চম গোল করেন। ৭৮ মিনিটে দৃষ্টিনন্দন ফিনিশিংয়ে স্কোরলাইন ৬-০ করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

 

 

 

 

ম্যাচের ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে কোস্টারিকার কফিনে শেষ পেরেক ঠুকে দেন মাস্তানতুোনো। শেষ পর্যন্ত ৭-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

 

 

পুরো ম্যাচে আর্জেন্টিনার আক্রমণের সামনে কার্যত অসহায় ছিল কোস্টারিকা। বিশেষ করে প্রথমার্ধে নিজেদের অর্ধে বারবার বল হারিয়ে বিপদ ডেকে আনে সফরকারীরা। অন্যদিকে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ কয়েকটি সুযোগে দলকে রক্ষা করেন।

 

 

এর আগে মেসির অবসরের পর নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা। সেই হতাশা কাটিয়ে এবার দুর্দান্ত জয়ে ঘুরে দাঁড়াল স্কালোনির শিষ্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com