1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে সাবেক এমপি মুন্নার বাড়িতে আগুন ‘আমি আপনাদের সন্তান, পাশে থাকতে চাই’—সোনাখাড়ায় চেয়ারম্যান প্রার্থী রনি তালুকদারের উঠান বৈঠক রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রনি তালুকদারের উঠান বৈঠক অগ্নিঝরা বক্তব্যে আওয়ামী লীগ ঠেকানোর ডাক দিলেন প্রধানমন্ত্রী সান্তাহার প্রেসক্লাবে তালা ঝুলিয়ে দিল বিএনপি নেতারা তাড়াশের বিলে পুকুরপাড়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার  চুয়াডাঙ্গায় নানা অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির নলছিটিতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে ভেসে যাওয়া ৫ বছরের এক শিশু জীবিত উদ্ধার মক্কার ক্লক টাওয়ারের দুই বিশ্বরেকর্ড

‘আমি আপনাদের সন্তান, পাশে থাকতে চাই’—সোনাখাড়ায় চেয়ারম্যান প্রার্থী রনি তালুকদারের উঠান বৈঠক

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

 

‘আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের অত্যন্ত কাছের মানুষ। আমার বাবা নেই, তাই আপনাদের মাঝেই বেঁচে থাকতে চাই। আমার বাবার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে আপনাদের সহযোগিতা ও ভালোবাসা চাই।’ আবেগঘন কণ্ঠে কথাগুলো বলছিলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ২ নম্বর সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী রেজওয়ান ওয়াসিফ রনি তালুকদার।

 

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে ইউনিয়নের গোপালপুর গ্রামে তাঁর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গ্রামবাসী অংশ নেন। বৈঠকে প্রার্থীর পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য, এলাকার অতীত উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রত্যাশার বিষয়গুলো উঠে আসে।

 

পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব জাহের আলী তালুকদার। স্বাগত বক্তব্য দেন  নিমগাছি অনার্স ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল বারী তালুকদার।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা আবুল বাশার।

 

বক্তব্য দেন লেবু, শরিফুল ইসলাম, নিপেন মাহাতো, প্রফুল্ল মাহাতো, আবু হোসেন, রফিক, রেজাউল করিম তালুকদার, রহিম, রমজান ও শাহাদত হোসেনসহ স্থানীয় ব্যক্তিরা।

 

বক্তারা তাঁদের বক্তব্যে রায়গঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা মিজানুর রহমান তালুকদারের রাজনৈতিক অবদান ও গোপালপুর গ্রামের ঐতিহ্যের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, মিজানুর রহমান তালুকদার ও আতাউর রহমানের সহযোগিতায় সোনাখাড়া ইউনিয়ন তথা নিমগাছী এলাকায় বিভিন্ন সময়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। তাঁদের অবদান ও এলাকার ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি উন্নয়নের ধারাবাহিকতা ফিরিয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

 

বক্তারা রেজওয়ান ওয়াসিফ রনি তালুকদারকে শিক্ষিত, সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করে তাঁর প্রতি সমর্থন জানান। তাঁদের প্রত্যাশা, তিনি নির্বাচিত হলে এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে কাজ করবেন এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকবেন।

 

বৈঠকে উপস্থিত গ্রামবাসীরা রনি তালুকদারের জন্য দোয়া ও সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে নিজ নিজ অবস্থান থেকে অন্য এলাকার ভোটারদের কাছে তাঁর পক্ষে সমর্থন চাওয়ার আহ্বান জানান। বক্তারা দীর্ঘ প্রায় ২০ বছরের হারানো গৌরব ফিরিয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করে এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

পরে নিজের বক্তব্যে আবেগাপ্লুত হয়ে রনি তালুকদার বলেন, ‘আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। আপনাদের কাছের মানুষ হিসেবেই আপনাদের মাঝে থাকতে চাই। আমার বাবা আজ বেঁচে নেই। কিন্তু তাঁর স্মৃতি, ভালোবাসা ও মানুষের জন্য করা কাজগুলো আমার কাছে অনেক বড় অনুপ্রেরণা। আমার বাবা এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তাঁর রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে চাই। এ জন্য আপনাদের সহযোগিতা, দোয়া ও সমর্থন প্রয়োজন। আপনারা আমার পাশে থাকবেন।’

 

তিনি আরও বলেন, ‘আমরা বিএনপি পরিবারের সন্তান। আমার দাদা রায়গঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন। সেই রাজনৈতিক ও পারিবারিক ঐতিহ্যকে সম্মান জানিয়ে মানুষের কল্যাণে কাজ করতে চাই। পদ-পদবির চেয়ে মানুষের ভালোবাসা ও আস্থা আমার কাছে বড়।’

 

তিনি উপস্থিত গ্রামবাসী ও ভোটারদের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন এবং তাঁর দাদা ও বাবার রেখে যাওয়া অসমাপ্ত কাজ সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

উঠান বৈঠকে স্থানীয় মানুষের মধ্যে প্রার্থীর প্রতি সমর্থন ও সহযোগিতার আশ্বাসের কথা উঠে আসে। পরে দেশ, জাতি ও এলাকার মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com