1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে সাবেক এমপি মুন্নার বাড়িতে আগুন ‘আমি আপনাদের সন্তান, পাশে থাকতে চাই’—সোনাখাড়ায় চেয়ারম্যান প্রার্থী রনি তালুকদারের উঠান বৈঠক রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রনি তালুকদারের উঠান বৈঠক অগ্নিঝরা বক্তব্যে আওয়ামী লীগ ঠেকানোর ডাক দিলেন প্রধানমন্ত্রী সান্তাহার প্রেসক্লাবে তালা ঝুলিয়ে দিল বিএনপি নেতারা তাড়াশের বিলে পুকুরপাড়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার  চুয়াডাঙ্গায় নানা অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির নলছিটিতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে ভেসে যাওয়া ৫ বছরের এক শিশু জীবিত উদ্ধার মক্কার ক্লক টাওয়ারের দুই বিশ্বরেকর্ড

তাড়াশের বিলে পুকুরপাড়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

 

 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের কালিদাসনিলী গ্রামের একটি বিলের মধ্যে পুকুরপাড় থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তারের শর্টসার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

বুধবার (১৮ নভেম্বর) স্থানীয়রা বিলের একটি পুকুরপাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে তাড়াশ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে।

 

স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তির বাড়ি উপজেলার কালুপাড়া এলাকায় হতে পারে। তবে তাঁর নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

 

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

 

এদিকে, বিলের মধ্যে পুকুরপাড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্তের পর জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com