1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

 

 

 

শ্যামল হালদার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)প্রতিনিধি 

 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে সোনাখাড়া ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কলিয়া ও পশ্চিম আটঘরিয়া এলাকায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন সোনাখাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম জিন্নাহ।

 

সভায় উপস্থিত ছিলেন সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জব্বার মিয়া, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম তোতা, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ওয়াদুদ তালুকদার, সদস্যসচিব আব্দুল মুন্নাফ সরকার ও যুগ্ম আহ্বায়ক বাবুল হোসেন তালুকদার।

 

এ ছাড়া উপস্থিত ছিলেন সোনাখাড়া ইউনিয়নের সমাজকর্মী বাবুল আক্তার, উপসহকারী কৃষি কর্মকর্তা সেলিম রেজা ও আল আমিন এবং সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা জিহাদুল ইসলাম সরকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

সভায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কলিয়া ও পশ্চিম আটঘরিয়া এলাকায় এ কার্যক্রম শুরুর মাধ্যমে তথ্য সংগ্রহের প্রাথমিক ধাপ শুরু হয়।

 

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সমন্বয় ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার উদ্দেশ্যে এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com