1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে সাবেক এমপি মুন্নার বাড়িতে আগুন ‘আমি আপনাদের সন্তান, পাশে থাকতে চাই’—সোনাখাড়ায় চেয়ারম্যান প্রার্থী রনি তালুকদারের উঠান বৈঠক রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রনি তালুকদারের উঠান বৈঠক অগ্নিঝরা বক্তব্যে আওয়ামী লীগ ঠেকানোর ডাক দিলেন প্রধানমন্ত্রী সান্তাহার প্রেসক্লাবে তালা ঝুলিয়ে দিল বিএনপি নেতারা তাড়াশের বিলে পুকুরপাড়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার  চুয়াডাঙ্গায় নানা অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির নলছিটিতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে ভেসে যাওয়া ৫ বছরের এক শিশু জীবিত উদ্ধার মক্কার ক্লক টাওয়ারের দুই বিশ্বরেকর্ড

অগ্নিঝরা বক্তব্যে আওয়ামী লীগ ঠেকানোর ডাক দিলেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

 

ন্যাশনাল ডেস্ক 

 

 

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং পতিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান ঠেকাতে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) বিরোধী সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে সবাইকে এক মঞ্চে দাঁড়াতে হবে। এ সময় চব্বিশের মতো আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার তাগিদ দেন তিনি।

 

 

 

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী বলেন, তাবেদার অপশক্তির ষড়যন্ত্র নস্যাৎ করতে এই মুহূর্তে দল-মত নির্বিশেষে সকল গণতান্ত্রিক শক্তির এক জায়গায় আসা অত্যন্ত প্রয়োজন। তিনি ৭ই নভেম্বর এবং ৫ই আগস্টের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে পতিত ও পরাজিত অপশক্তির বিরুদ্ধে সবাইকে একই মঞ্চে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

 

 

 

তাবেদার অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী তিন দশক আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া ঐতিহাসিক স্লোগানটি স্মরণ করিয়ে দেন।

 

 

প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন- ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’

 

 

 

আজ আবারও সেই একই আওয়াজ তুলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com