1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বিএনপি নেতা রাহিদ মান্নান লেনিনের সৌজন্য সাক্ষাৎ বারহাট্টায় আ.লীগ নেতাদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর বুটেক্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ আসুন, আমরা ঐক্যবদ্ধ হই : প্রধানমন্ত্রী  আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২ যমুনা সেতু গোলচত্বরে ট্রাকের ধাক্কায় চালক নিহত, আহত ২ ঝালকাঠির নলছিটিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত,আহত ২০ কুড়িগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামিলীগের তিন নেতা গ্রেপ্তার সিংড়ায় ভেজাল গুড়ের কারখানা ধ্বংস,১ লাখ টাকা জরিমানা সিরাজগঞ্জে আওয়ামী লীগের সাবেক নেতাকে কুপিয়ে জখম, হাসপাতালে মৃত্যু

চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে ভেসে যাওয়া ৫ বছরের এক শিশু জীবিত উদ্ধার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৭ Time View

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

 

চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে ভেসে যাওয়া পাঁচ বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের পুলিশ পার্ক এলাকার নদী থেকে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা প্রয়োজনীয় চিকিৎসা দেন। বর্তমানে শিশুটি হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে এবং তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

 

উদ্ধার হওয়া শিশুটির নাম আরওয়া মাহমুদ (৫)। সে চুয়াডাঙ্গা পৌর শহরের পলাশপাড়ার বাসিন্দা মাহমুদ হাসানের মেয়ে। তার মা ফারহানা বিথী চুয়াডাঙ্গা পুলিশ পার্ক লেনের এআর মালিক ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মাথাভাঙ্গা নদীর তীরবর্তী পুলিশ পার্ক এলাকায় কয়েকজন ব্যক্তি ঝোপঝাড় পরিষ্কারের কাজ করছিলেন। এ সময় তাঁরা নদীর স্রোতে একটি শিশুকে ভেসে যেতে দেখেন। বিষয়টি বুঝতে পেরে তারা দ্রুত নদীতে নেমে শিশুটিকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

 

শিশুটির মা ফারহানা বিথী জানান, সকালে তিনি বিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলেন। তার সন্তান অত্যন্ত চঞ্চল। কখন সে স্কুল থেকে বের হয়ে নদীর পাড়ে চলে গেছে, তা তিনি বুঝতে পারেননি।

 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা শিশুটিকে অচেতন অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটির হৃদস্পন্দন পাওয়া যায়। পরে জরুরি বিভাগে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তাকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com