1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে সাবেক এমপি মুন্নার বাড়িতে আগুন ‘আমি আপনাদের সন্তান, পাশে থাকতে চাই’—সোনাখাড়ায় চেয়ারম্যান প্রার্থী রনি তালুকদারের উঠান বৈঠক রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রনি তালুকদারের উঠান বৈঠক অগ্নিঝরা বক্তব্যে আওয়ামী লীগ ঠেকানোর ডাক দিলেন প্রধানমন্ত্রী সান্তাহার প্রেসক্লাবে তালা ঝুলিয়ে দিল বিএনপি নেতারা তাড়াশের বিলে পুকুরপাড়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার  চুয়াডাঙ্গায় নানা অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির নলছিটিতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে ভেসে যাওয়া ৫ বছরের এক শিশু জীবিত উদ্ধার মক্কার ক্লক টাওয়ারের দুই বিশ্বরেকর্ড

ঝালকাঠির নলছিটিতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

 

 

রাজীব কুমার মালো ,ঝালকাঠি প্রতিনিধি

 

 

ঝালকাঠির নলছিটিতে স্বামীর সঙ্গে মুঠোফোনে কথা-কাটাকাটির পর রুমা (৩৫) নামে দুই সন্তানের এক জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আবাসন এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত রুমা উপজেলার মানপাশা এলাকার আনিচ ব্যাপারীর স্ত্রী। তাঁর স্বামী পেশায় একজন রাজমিস্ত্রি। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

 

নিহতের বাবার বরাত দিয়ে জানা গেছে, রুমা ও তাঁর স্বামী আনিচ ব্যাপারীর মধ্যে মুঠোফোনে প্রায়ই কথা-কাটাকাটি হতো। ঘটনার দিন মঙ্গলবারও তাঁদের মধ্যে ফোনে ঝগড়া হয়। এর কিছুক্ষণ পর রুমা বাবার বাড়ি থেকে বের হয়ে যান। পরে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে বাড়ির বাইরে একটি আড়ার সঙ্গে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান পরিবারের সদস্যরা।

 

পরে তাঁর বাবা রফিক তালুকদার উদ্ধার করে রাত ৮টা ৫০ মিনিটের দিকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া তাঁকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, নিহতের গলার সামনের অংশে ফাঁসের চিহ্ন রয়েছে।

 

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, “মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com