1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বিএনপি নেতা রাহিদ মান্নান লেনিনের সৌজন্য সাক্ষাৎ বারহাট্টায় আ.লীগ নেতাদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর বুটেক্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ আসুন, আমরা ঐক্যবদ্ধ হই : প্রধানমন্ত্রী  আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২ যমুনা সেতু গোলচত্বরে ট্রাকের ধাক্কায় চালক নিহত, আহত ২ ঝালকাঠির নলছিটিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত,আহত ২০ কুড়িগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামিলীগের তিন নেতা গ্রেপ্তার সিংড়ায় ভেজাল গুড়ের কারখানা ধ্বংস,১ লাখ টাকা জরিমানা সিরাজগঞ্জে আওয়ামী লীগের সাবেক নেতাকে কুপিয়ে জখম, হাসপাতালে মৃত্যু

চুয়াডাঙ্গায় নানা অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

 

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

 

চুয়াডাঙ্গার বেগমপুর বাজারে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত অভিযানে একটি বেকারিতে শিল্প লবণ ও অননুমোদিত রং ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।

 

এ ঘটনায় মেসার্স ঢালী ফুড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বাসি ও পচা খাবার সংরক্ষণ করে রান্নার দায়ে জসিম হোটেলকে পাঁচ হাজার এবং মূল্যতালিকা প্রদর্শন না করা ও মূল্যবিহীন পণ্য বিক্রির দায়ে মেসার্স জিহাদ স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে তিন প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানার ৬০ হাজার টাকাই আদায় করা হয়েছে।

 

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় বাজারের ফল, শিশু খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানও তদারকি করা হয়।

 

ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা, যৌক্তিক দামে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বা ওষুধ বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।

 

অভিযানে সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com