1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নলছিটিতে পৌর যুবদলের উদ্যোগে  পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষ রোপণ কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, মহাসড়কে আগুন-ভাঙচুর, আহত ওসি আমতলীতে যুব দিবস পালিত নতুন পথে প্রত্যাবর্তন তিন জেলার ৬৫ চরমপন্থীর এক বছরের মধ্যে সলঙ্গাকে উপজেলা করার আশ্বাস এমপি ভিপি আয়নুল হকের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিজিবি মোতায়েন কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে ঝুটের গোডাউনে আগুন টেকনাফে ১০ হাজার কেজি ইউরিয়া মিয়ানমারে পাচারের চেষ্টা, সারসহ ৯ পাচারকারী আটক ঝালকাঠির নলছিটিতে জাতীয় যুব দিবস পালিত নওগাঁর পোরশায় জাতীয় যুব দিবস উদযাপন: র‍্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ

নলছিটিতে পৌর যুবদলের উদ্যোগে  পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষ রোপণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

 

 

রাজীব কুমার মালো ,ঝালকাঠি প্রতিনিধি

 

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির নলছিটি পৌর যুবদলের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পাশপাশি শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সংগঠনের পক্ষ থেকে বৃক্ষ রোপণ করা হয়। এছাড়াও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচিতে দলের নেতাকর্মীরা অংশ নেন।

পৌর যুবদলের নেতৃবৃন্দ জানান, শহরের মালিপুর মোড় থেকে শহরের বিভিন্ন স্থানে সড়কের দুই পাশে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম করেন পৌর যুবদলের নেতাকর্মীরা। এতে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বশির তালুকদার, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রাজিব, যুবদল নেতা হাসিবুল হাসান সবুজ, শাহীন, রনি, আসিফ নিয়াজ ও গিয়াসসহ আরো অনেকে।

পরে নলছিটি উপজেলা সিনিয়র ফাজিল মাদরাসা চত্বরে গাছের চারা রোপন করা হয়। একই দিন দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com