1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি: টুকু রায়গঞ্জে ভিপি আয়নুল হক এমপি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ডুমুর গাছে ঝুলছে পাতিল-রোগ মুক্তির আশায় ছুটছে মানুষ! মান্দায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দুস্থ নারীদের মাঝে শাড়ি বিতরণ দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে কেনা১৮ টি ব্রডগেজ রেল কোচ দেশে এসেছে বিয়ের আগের দিন বরের মৃত্যু রায়গঞ্জে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার উল্লাপাড়ায় গভীর রাতে টাকা-স্বর্ণালংকার চুরি! বুটেক্সের সনাতনী শিক্ষার্থীদের ভাবনায় দুর্গাপূজা: ঐতিহ্য, পরিবার ও সম্প্রীতির প্রত্যাশা তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে ১ হাজার শাড়ি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী জহুরুল 

ভূরুঙ্গামারীতে ইউনিয়ন বিএনপির ঘোষিত কমিটি বাতিলে ২৪ ঘণ্টার আলটিমেটাম

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View

 

 

মোঃ আমিনুর রহমান, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়ন বিএনপির ঘোষিত কমিটি বাতিলের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। বিতর্কিত কমিটি বিলুপ্ত করে ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে শিলখুড়ি ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী অঙ্গসংগঠনের ব্যানারে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়।

 

সংবাদ সম্মেলনে বক্তারা কমিটি অনুমোদনে অনিয়ম, স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনসহ ব্যাপক অনিয়মের অভিযোগ তোলেন। ইউনিয়ন বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। বিতর্কিত কমিটি বাতিল করে অনতিবিলম্বে ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে গ্রহণযোগ্য কমিটি অনুমোদনের দাবি জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে শিলখুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন ইউসুফ, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রাফিজুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং ইউনিয়ন বিএনপির প্রবীণ সদস্য ও সাবেক প্রধান শিক্ষক আব্দুল গফুর বক্তব্য রাখেন।

 

শিলখুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন ইউসুফ জানান, ইউনিয়ন বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের বাদ দিয়ে উপজেলা কমিটি আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিতর্কিত কমিটি বিলুপ্ত করে ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

 

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব শহিদুল ইসলাম আকন্দ জানান, একটি ইউনিয়নে অসংখ্য ত্যাগী ও যোগ্য নেতা-কর্মী থাকেন। সবাইকে কমিটিতে পদ দেওয়া সম্ভব হয় না। যাঁরা পদ পাননি, তাঁরা ক্ষুব্ধ হয়ে সংবাদ সম্মেলন করেছেন। তাঁদের এ কার্যক্রম দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। কমিটিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কর্মী-সমর্থকদের অন্তর্ভুক্ত করার অভিযোগ ভিত্তিহীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com