1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি: টুকু রায়গঞ্জে ভিপি আয়নুল হক এমপি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ডুমুর গাছে ঝুলছে পাতিল-রোগ মুক্তির আশায় ছুটছে মানুষ! মান্দায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দুস্থ নারীদের মাঝে শাড়ি বিতরণ দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে কেনা১৮ টি ব্রডগেজ রেল কোচ দেশে এসেছে বিয়ের আগের দিন বরের মৃত্যু রায়গঞ্জে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার উল্লাপাড়ায় গভীর রাতে টাকা-স্বর্ণালংকার চুরি! বুটেক্সের সনাতনী শিক্ষার্থীদের ভাবনায় দুর্গাপূজা: ঐতিহ্য, পরিবার ও সম্প্রীতির প্রত্যাশা তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে ১ হাজার শাড়ি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী জহুরুল 

উল্লাপাড়ায় গভীর রাতে টাকা-স্বর্ণালংকার চুরি!

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ 

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় গভীর রাতে ঘরে ঢুকে নগদ টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকারসহ প্রায় ৮১ হাজার ১৯০ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. কামরুল হাসান (৩১)।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দুর্গানগর ইউনিয়নের রাউতান মধ্যপাড়া গ্রামের বাসিন্দা কামরুল হাসানের পরিবারের সদস্যরা গত ১৪ অক্টোবর রাতে খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। পরদিন ১৫ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তাঁর ছোট বোন শামলা ঘুম থেকে উঠে দরজা খুলে বাইরে যান। পরে ঘরে ফিরে এসে বিছানার ওপর রাখা মালামাল এলোমেলো দেখতে পান। এ সময় ঘরের বিভিন্ন জিনিসপত্র খুঁজে কিছু মালামাল পাওয়া যাচ্ছিল না।

অভিযোগে বলা হয়, অজ্ঞাতনামা চোরেরা ঘরে প্রবেশ করে নগদ ৫০ হাজার টাকা, একটি অপ্পো এ৬এক্স মুঠোফোন, একটি বাটন মুঠোফোন, স্বর্ণালংকার ও একটি ব্যাগসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মোট মূল্য ৮১ হাজার ১৯০ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

ঘটনার পর পরিবারের সদস্যরা বিষয়টি স্থানীয় লোকজনকে জানান এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে প্রতিকার ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উল্লাপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী।

এ বিষয়ে অভিযোগকারী কামরুল হাসান চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে চুরি হওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com