
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাসান (২৭) ও মো. হোসেন। তাঁরা দুজনই রায়গঞ্জ উপজেলার রূপাখাড়া গ্রামের মো. আব্দুল হাকিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সিআর মামলা নং-৪৪০/২৬ (রায়)-এর ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় পুলিশি পাহারায় তাঁদের সিরাজগঞ্জ সদর আদালতে পাঠানো হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, “মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলার প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”