1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি: টুকু রায়গঞ্জে ভিপি আয়নুল হক এমপি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ডুমুর গাছে ঝুলছে পাতিল-রোগ মুক্তির আশায় ছুটছে মানুষ! মান্দায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দুস্থ নারীদের মাঝে শাড়ি বিতরণ দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে কেনা১৮ টি ব্রডগেজ রেল কোচ দেশে এসেছে বিয়ের আগের দিন বরের মৃত্যু রায়গঞ্জে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার উল্লাপাড়ায় গভীর রাতে টাকা-স্বর্ণালংকার চুরি! বুটেক্সের সনাতনী শিক্ষার্থীদের ভাবনায় দুর্গাপূজা: ঐতিহ্য, পরিবার ও সম্প্রীতির প্রত্যাশা তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে ১ হাজার শাড়ি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী জহুরুল 

সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি: টুকু

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৩ Time View

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদের মূল লক্ষ্য ছিল—এ দেশে সব ধর্মের মানুষ নিরাপদে বসবাস করবে। প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীরা দায়িত্ব পালন করবেন।

 

 

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর এলাকায় আল মাহমুদ এভিনিউয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপি ও এর ১৮টি ইউনিটের সুপার ফাইভ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “১৭ বছর আমরা যে কষ্ট করেছি, জেল-জুলুম, নির্যাতন ও অত্যাচার সহ্য করেছি, তা শুধু এ দেশের মানুষকে ভালো রাখার জন্য। আমাদের দল এখন রাষ্ট্রীয় ক্ষমতায়। তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী। এখন আমাদের সবার দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।”

 

 

তিনি বলেন, সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রতিটি মানুষ যাতে নিরাপদে বসবাস করতে পারে, সে জন্য বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

 

মতবিনিময় সভায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি মজিবুর রহমান লেবু, মকবুল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, আনিসুজ্জামান পাপ্পু, নাজমুল হাসান তালুকদার রানা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, ভিপি অমর কৃষ্ণ দাস, রকিবুল হাসান রতন, আব্দুল কাদের সেখ, মতিয়ার রহমান আকন্দ, মতিউর রহমান সরকার, হাজী জামাল উদ্দিন ভূঁইয়া ও জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিম উপস্থিত ছিলেন।

 

 

এ ছাড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন ও নুর কায়েম সবুজ, সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, মুন্সি জাহেদ আলম, অধ্যাপক আবু শামিম, লিয়াকত আলী খান, সাব্বির হোসেন ভূঁইয়া সাফী, মোস্তফা নোমান আলাল, ইমরুল কায়েস প্রেম, ব্যারিস্টার আব্দুল বাতেন, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট ও আলমগীর আলম, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল, সহদপ্তর সম্পাদক সাংবাদিক শেখ মো. এনামুল হক, তথ্য ও গবেষণাবিষয়ক সহসম্পাদক সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদ, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার মো. রফিকুল ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলামসহ জেলা বিএনপি ও এর ১৮টি ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com