1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি: টুকু রায়গঞ্জে ভিপি আয়নুল হক এমপি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ডুমুর গাছে ঝুলছে পাতিল-রোগ মুক্তির আশায় ছুটছে মানুষ! মান্দায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দুস্থ নারীদের মাঝে শাড়ি বিতরণ দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে কেনা১৮ টি ব্রডগেজ রেল কোচ দেশে এসেছে বিয়ের আগের দিন বরের মৃত্যু রায়গঞ্জে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার উল্লাপাড়ায় গভীর রাতে টাকা-স্বর্ণালংকার চুরি! বুটেক্সের সনাতনী শিক্ষার্থীদের ভাবনায় দুর্গাপূজা: ঐতিহ্য, পরিবার ও সম্প্রীতির প্রত্যাশা তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে ১ হাজার শাড়ি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী জহুরুল 

তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে ১ হাজার শাড়ি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী জহুরুল 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বী অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ব্যক্তিগত অর্থায়নে ১ হাজার শাড়ি বিতরণ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী জহুরুল ইসলাম আকন্দ।

 

শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ শাড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদের। মাধাইনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরান হাসান নির্জনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনাতন ধর্মাবলম্বী অসহায় মানুষের হাতে শাড়ি তুলে দেন মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী জহুরুল ইসলাম আকন্দ।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহাদাৎ হোসেন, তাড়াশ ওলামা দলের আহ্বায়ক নাসির উদ্দীন, উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম মুছা, মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী শফিকুল ইসলাম শফি, ইউনিয়ন যুবদলের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, জনপ্রতিনিধি না হয়েও জহুরুল ইসলাম আকন্দ নিজ উদ্যোগে এলাকায় বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের সংস্কারকাজের পাশাপাশি গ্রামীণ সড়ক সংস্কারসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে তিনি সহযোগিতা করছেন বলে স্থানীয়রা জানান।

 

জহুরুল ইসলাম আকন্দ বলেন, তিনি সব সময় সাধারণ মানুষের পাশে থাকতে চান। ভবিষ্যতে চেয়ারম্যান নির্বাচিত হলে জনগণের সেবক হিসেবে কাজ করতে চান। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখাই তাঁর লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com