1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি: টুকু রায়গঞ্জে ভিপি আয়নুল হক এমপি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ডুমুর গাছে ঝুলছে পাতিল-রোগ মুক্তির আশায় ছুটছে মানুষ! মান্দায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দুস্থ নারীদের মাঝে শাড়ি বিতরণ দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে কেনা১৮ টি ব্রডগেজ রেল কোচ দেশে এসেছে বিয়ের আগের দিন বরের মৃত্যু রায়গঞ্জে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার উল্লাপাড়ায় গভীর রাতে টাকা-স্বর্ণালংকার চুরি! বুটেক্সের সনাতনী শিক্ষার্থীদের ভাবনায় দুর্গাপূজা: ঐতিহ্য, পরিবার ও সম্প্রীতির প্রত্যাশা তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে ১ হাজার শাড়ি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী জহুরুল 

রায়গঞ্জে ভিপি আয়নুল হক এমপি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৫ Time View

দৃশ্যপট ডেস্কmessenger sharing button
twitter sharing button

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভিপি আয়নুল হক এমপি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার নিমগাছী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম।

 

ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রমীলা ফুটবল একাডেমি ও সোনাখাড়া ক্রীড়া একাডেমির যৌথ আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

 

সাবেক সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম জিন্নাহর সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মন্ডল, সাবেক উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক প্রবীণ কুমার গুন লিটন, সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান তছির এবং রায়গঞ্জ উপজেলা বিএনপির মিডিয়া সেলের সভাপতি আব্দুর রাজ্জাক রাজা।

 

এ ছাড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী ম্যাচে অংশ নেয় জয়পুরহাট প্রমীলা ফুটবল একাডেমি ও সিরাজগঞ্জ প্রমীলা ফুটবল একাডেমি। এ টুর্নামেন্টের মাধ্যমে নারী ফুটবলারদের প্রতিভা বিকাশ, খেলাধুলায় অংশগ্রহণ বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে নারী ফুটবলের প্রসার ঘটবে বলে আশা করছেন আয়োজকেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com