1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি: টুকু রায়গঞ্জে ভিপি আয়নুল হক এমপি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ডুমুর গাছে ঝুলছে পাতিল-রোগ মুক্তির আশায় ছুটছে মানুষ! মান্দায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দুস্থ নারীদের মাঝে শাড়ি বিতরণ দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে কেনা১৮ টি ব্রডগেজ রেল কোচ দেশে এসেছে বিয়ের আগের দিন বরের মৃত্যু রায়গঞ্জে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার উল্লাপাড়ায় গভীর রাতে টাকা-স্বর্ণালংকার চুরি! বুটেক্সের সনাতনী শিক্ষার্থীদের ভাবনায় দুর্গাপূজা: ঐতিহ্য, পরিবার ও সম্প্রীতির প্রত্যাশা তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে ১ হাজার শাড়ি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী জহুরুল 

দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে কেনা১৮ টি ব্রডগেজ রেল কোচ দেশে এসেছে

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ 

 

বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০ ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহের চুক্তির আওতায় প্রথম চালানে ১৮ কোচ দেশে এসেছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটায় চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকর ১৮ টি ব্রডগেজ রেলকোচ বাংলাদেশে পৌঁছে।

 

গত ১২ অক্টোবর ভারতের পাঞ্জাবের কাপুরথালায় রেল কোচ ফ্যাক্টরি থেকে কোচগুলো বাংলাদেশের উদ্দেশে পাঠায় ভারত। এরপর পশ্চিমবঙ্গের রানাঘাট রেলস্টেশনে অবস্থান করে। এরপর আজ শুক্রবার ( ১৬ অক্টোবর) দুপুরে পশ্চিমবঙ্গের গেদে বন্দর দিয়ে বাংলাদেশের দর্শনার আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পৌঁছে।

এ সময় বাংলাদেশ রেলওয়ের পাকশী ডিভিশনে কর্মকর্তারা কোচগুলো দর্শনা সীমান্তে গ্রহন করেন। এ সময় সীমান্তে নতুন রেলকোচ দেখার জন্য দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শক।

সংশ্লিষ্ট সূত্র জানায়, যাত্রীদের নিরাপত্তায় রেল কোচ গুলোতে দুর্ঘটনার অভিঘাত মোকাবেলার বিশেষ ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা সরঞ্জাম ও সিসিটিভি নজরদারির ব্যবস্থা রয়েছে। পরিবেশবান্ধব বায়ো-টয়লেটের পাশাপাশি ইলেকট্রো-নিউম্যাটিক চাপযুক্ত ফ্লাশিং ব্যবস্থাও যুক্ত করা হয়েছে। রেল কোচ মধ্যে রয়েছে ১১টি নন এসি শোভন চেয়ার কার, ৩ টি এসি চেয়ার কার, ২ টি এসি স্লিপার কার এবং ২ টি এসি পাওয়ার কার। কোচগুলোর কাঠামোতে স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়েছে। ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার গতিতে চলার উপযোগী করে এগুলো নকশা করা হয়েছে।

বাংলাদেশের দর্শনায় কাস্টম ক্লিয়ারেন্স সহ আনুষঙ্গিক কার্যাদি শেষে কোচগুলো পরীক্ষা-নীরিক্ষার উদ্দেশ্যে নীলফামারী জেলার সৈয়দপুর রেলওয়ে কারখানার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন জানান, কোচগুলো পরীক্ষা নিরীক্ষার পর বাংলাদেশ রেলওয়ে বহরে যুক্ত হবে।এতে রেলওয়ের যাত্রীসেবা বাড়বে।

পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, কোচগুলো আজ দর্শনা বন্দরে ঢুকল। এরপর সৈয়দপুর রেলকারখানায় নেয়া হবে। সেখানে ট্রায়াল রান করা হবে। তারপর বলা যাবে৷ কোচগুলে কেমন হয়েছে।

২০১৪ সালের ১ ডিসেম্বর বাংলাদেশকে ৩০টি এবং ২০১৫ সালের ২১ ডিসেম্বর আরো ১০টি ব্রডগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সরবরাহ করে। পরে ২০১৮ সালের ১ জুন সরবরাহ করা হয় ১২০টি এলএইচবি ব্রডগেজ কোচ। এসব লোকোমোটিভ ও কোচ ভারত সরকারের ঋণসহায়তার আওতায় বাংলাদেশকে দেওয়া হয়েছিল।

 

২০২৪ সালে বাংলাদেশ রেলওয়ের সাথে ভারতের রেল ইন্ডিয়া টেকনিক্যাল এন্ড ইকোনোমিক সার্ভিসেস লিঃ এর সম্পাদিত চুক্তি অনুযায়ী ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে। কোচগুলো নতুন ট্রেনের রুট নির্ধারণ যুক্ত হবে।

রেলওয়ে কোচ সরবরাহের এটি প্রথম চালান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com