
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করাসহ ৭ দফা দাবীতে সিরাজগঞ্জে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শহরের পৌর মুক্তমঞ্চে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া কেউ মুসাবিদা করতে পারবে না, সমিতির নেতাদের সুপারিশ ব্যতিত অনভিজ্ঞ ব্যক্তিদের দলিল লেখার লাইসেন্স দেওয়া যাবে না এমন প্রজ্ঞাপণ তৈরি করতে হবে। দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
দলিল লেখক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল মমিন তারার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, তাড়াশ দলিল লেখক সমিতির সভাপতি জহুরুল ইসলাম, সলঙ্গা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বেলকুচি দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মনছুর রহমান, কামারখন্দ দলিল লেখক সমিতির আব্দুল লতিফ প্রমূখ।
সমাবেশে জেলার সকল সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখকরা উপস্থিত ছিলেন।