1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম নওগাঁর পোরশায় পূর্ণভবা নদীতে নৌকাডুবি, ১০৯ জন যাত্রী উদ্ধার মঈনউদ্দীন-ফখরুদ্দীনের সরকারের রোষানলে পড়ে দেশ ছাড়তে হয়েছিল পুরো পরিবারকে: সারওয়াত সিরাজ ৭ দফা দাবিতে সিরাজগঞ্জে দলিল লেখকদের সমাবেশ চৌদ্দশ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সরকার: ডা. শফিকুর রহমান রংপুরে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ বৃদ্ধ আটক লংমার্চ শেষে জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ বিএনপির বিরুদ্ধে চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে ইয়াবাসহ আ.লীগ নেতা আটক নাসিরনগরে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের কেন্দ্রীয় কর্মসূচি উদযাপন  মান্দায় বেগম খালেদা জিয়া গণঅধিকার গণতন্ত্র পরিষদ কমিটির পরিচিতি সভা

চৌদ্দশ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সরকার: ডা. শফিকুর রহমান

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

 

 

 শাহ আলম,টাঙ্গাইল প্রতিনিধিঃ

 

আট দফা দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের ঢাকা-রংপুর অভিমুখী লং মার্চের টাঙ্গাইলের পথসভা শুরু হয়েছে।

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে টাঙ্গাইলের নগর জালফৈ বাইপাস এলাকায় এ পথসভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় ঐক্যের আহ্বায়ক আহসান হাবীব মাসুদ।

 

এর আগে লং মার্চের বহর গাজীপুরের পথসভা শেষ করে টাঙ্গাইলে পৌঁছায়। টাঙ্গাইলের পথসভা শেষে লং মার্চের বহর রংপুরের উদ্দেশে যাত্রা করবে।

 

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘চৌদ্দশ মানুষের রক্তের বিনিময়ে এই সরকার দাঁড়িয়ে আছে। কিন্তু এই সরকার জনগণের সঙ্গে দেওয়া একটি কথাও রাখেনি।’

 

তিনি বলেন, ‘তারা জনগণের রায়ের সঙ্গে অন্যায় করেছে। ৭০ শতাংশ মানুষ যে গণরায় দিয়েছে, সেই রায়কে তারা অস্বীকার করেছে। তারা স্বৈরাচারের পথে হাঁটছে।’

 

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘তাদের কথা ছিল, কোথাও অনির্বাচিত কাউকে বসানো হবে না। কিন্তু তারা প্রত্যেক জেলায় নিজেদের পছন্দমতো জেলা প্রশাসক বসিয়েছে। এই সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। চৌদ্দশ মানুষের রক্তের বিনিময়ে যে পরিবর্তন এসেছে, সেই রক্তের সঙ্গেও তারা বিশ্বাসঘাতকতা করেছে।’

 

লং মার্চের আট দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।

 

পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা আবুল কাশেম কাশেমী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপিসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

 

এ সময় টাঙ্গাইলের এনসিপি নেতা রাসেল আহমেদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা তুষার আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

টাঙ্গাইলের পথসভা শেষে লং মার্চের বহর সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়, বগুড়ার মাটিডালি বিমান মোড় ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভায় অংশ নেবে। সবশেষ রংপুর জিলা স্কুল মাঠে লং মার্চের সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

এ ছাড়া লং মার্চের রুটের বিভিন্ন স্থানে গণজমায়েতস্থলে অনানুষ্ঠানিক পথসভা অনুষ্ঠিত হবে। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্থানীয় ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা লং মার্চের বহরকে অভিবাদন জানান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com