1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম নওগাঁর পোরশায় পূর্ণভবা নদীতে নৌকাডুবি, ১০৯ জন যাত্রী উদ্ধার মঈনউদ্দীন-ফখরুদ্দীনের সরকারের রোষানলে পড়ে দেশ ছাড়তে হয়েছিল পুরো পরিবারকে: সারওয়াত সিরাজ ৭ দফা দাবিতে সিরাজগঞ্জে দলিল লেখকদের সমাবেশ চৌদ্দশ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সরকার: ডা. শফিকুর রহমান রংপুরে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ বৃদ্ধ আটক লংমার্চ শেষে জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ বিএনপির বিরুদ্ধে চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে ইয়াবাসহ আ.লীগ নেতা আটক নাসিরনগরে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের কেন্দ্রীয় কর্মসূচি উদযাপন  মান্দায় বেগম খালেদা জিয়া গণঅধিকার গণতন্ত্র পরিষদ কমিটির পরিচিতি সভা

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে ইয়াবাসহ আ.লীগ নেতা আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ 

 

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস পূর্বাশা পরিবহনে অভিযান চালিয়ে ২ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা পৌর বাস টার্মিনালে এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

মাদক পাচারকারী আটককৃত দেলোয়ার হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবি পাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে। তিনি আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাস টার্মিনালে অবস্থানরত পূর্বাশা পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় দেলোয়ার হোসেনের কাছ থেকে ২ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আরও জানায়, উদ্ধার করা ইয়াবাগুলো জব্দ করা হয়েছে। এসব মাদক পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মারুফ হোসেন জানান, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com