1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

‘বোহেমিয়ান ঘোড়া’র দ্বিতীয় কিস্তি নিয়ে ফিরছেন মোশাররফ করিম

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

 

বিনোদন ডেস্ক

 

 

একজন ট্রাকচালক। পেশার কারণে ছুটে বেড়ান দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আর সেই যাত্রাপথেই একের পর এক বিয়েতে জড়িয়ে পড়েন। শেষ পর্যন্ত দাঁড়ায় আট বিয়ে, আট সংসার। এমনই বিচিত্র গল্পের চরিত্র আব্বাসকে ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল আলাদা আগ্রহ। মোশাররফ করিমের অভিনয়ে ‘বোহেমিয়ান ঘোড়া’ সিরিজের সেই চরিত্র এবার ফিরছে নতুন অধ্যায়ে।

 

 

 

জনপ্রিয় এই সিরিজের দ্বিতীয় কিস্তি নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে। ‘বোহেমিয়ান ঘোড়া ২’ পরিচালনা করবেন অমিতাভ রেজা চৌধুরী ও তার স্ত্রী মুশফিকা মাসুদ। বিষয়টি নিশ্চিত করেছেন অমিতাভ রেজা নিজেই।

 

 

 

 

প্রথম কিস্তিতে ট্রাকচালক আব্বাসের চরিত্রে অভিনয় করেন মোশাররফ করিম। দেশের বিভিন্ন জায়গায় পণ্য নিয়ে ছুটে চলার পাশাপাশি ব্যক্তিজীবনেও একের পর এক সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। গোপনে করা আট বিয়ে ও আট সংসার নিয়েই এগিয়েছে গল্প। আর সেসব সংসার সামলাতে গিয়ে তৈরি হয়েছে নানা হাস্যরস, জটিলতা ও বিপত্তি।

 

 

অমিতাভ রেজার পরিচালনায় ‘বোহেমিয়ান ঘোড়া’ মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। গল্পের ব্যতিক্রমী ধরন এবং মোশাররফ করিমের অভিনয় দর্শকদের মধ্যে সিরিজটি নিয়ে ভালো সাড়া তৈরি করে।

 

 

 

এবার সেই গল্পের পরবর্তী অধ্যায় নিয়ে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। তবে দ্বিতীয় কিস্তির গল্পে কী থাকছে, আব্বাসের জীবনে নতুন কোনো মোড় আসছে কি না কিংবা তার আগের আট সংসারের গল্প কোথায় গিয়ে ঠেকবে— এসব এখনই প্রকাশ করতে চাইছেন না নির্মাতা।

 

 

এর আগে অমিতাভ রেজা জানিয়েছিলেন, নতুন কিস্তিতে প্রথম সিরিজের কয়েকজন অভিনয়শিল্পীকে দেখা যাবে। পাশাপাশি গল্পের প্রয়োজনে যুক্ত হতে পারেন নতুন মুখ। বর্তমানে শিল্পীদের শিডিউলসহ প্রাথমিক প্রস্তুতির কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

 

 

এদিকে এবার পরিচালনায় যুক্ত হচ্ছেন মুশফিকা মাসুদও। এর আগে বিজ্ঞাপনচিত্র নির্মাণে একসঙ্গে কাজ করেছেন অমিতাভ ও মুশফিকা। সেই অভিজ্ঞতাকে এবার সিরিজের কাজে কাজে লাগাতে চান তারা। শুধু ‘বোহেমিয়ান ঘোড়া ২’ নয়, আগামী বছর যৌথভাবে দুটি সিনেমা নির্মাণের পরিকল্পনাও রয়েছে তাদের।

 

 

স্ত্রীর সঙ্গে যৌথভাবে কাজ করার সুবিধা প্রসঙ্গে অমিতাভ রেজা বলেন, ‘সবচেয়ে বড় সুবিধা হলো, দুটি আলাদা মনন ও অভিজ্ঞতা একই কাজে যুক্ত হচ্ছে। মুশফিকার কাছ থেকে আমি নতুন ভাবনা ও ভিন্ন দৃষ্টিভঙ্গি পাই, যা আমার চলচ্চিত্রকে আরও সমৃদ্ধ করে। অন্যদিকে বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে কাজ করার অভিজ্ঞতা এবং এখানকার বাস্তবতা সম্পর্কে আমার যে ধারণা, সেটি মুশফিকার কাজে সহায়ক। এই পারস্পরিক আদান-প্রদানই আমাদের একসঙ্গে কাজ করার মূল শক্তি।’

 

 

প্রথম কিস্তিতে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছিলেন রোবেনা রেজা জুঁই, রুনা খান, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, ফারহানা হামিদ, আসমা উল হুসনা ও সারাহ জেবিন।

 

 

দ্বিতীয় কিস্তিতে পুরোনোদের মধ্যে কারা থাকছেন, আর নতুন করে কারা যুক্ত হচ্ছেন—তা এখনো চূড়ান্তভাবে জানানো হয়নি। তবে ‘বোহেমিয়ান ঘোড়া’র নতুন অধ্যায় যে দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে ‘আট বিয়ের আব্বাস’ আবার কী কাণ্ড ঘটান, সেটিই এখন দেখার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com