1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মানুষ নিজের ঘরেও নিরাপদ নয়! দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে: রংপুরের লংমার্চে জামায়াতের আমির প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম নওগাঁর পোরশায় পূর্ণভবা নদীতে নৌকাডুবি, ১০৯ জন যাত্রী উদ্ধার মঈনউদ্দীন-ফখরুদ্দীনের সরকারের রোষানলে পড়ে দেশ ছাড়তে হয়েছিল পুরো পরিবারকে: সারওয়াত সিরাজ ৭ দফা দাবিতে সিরাজগঞ্জে দলিল লেখকদের সমাবেশ চৌদ্দশ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সরকার: ডা. শফিকুর রহমান রংপুরে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ বৃদ্ধ আটক লংমার্চ শেষে জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ বিএনপির বিরুদ্ধে চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে ইয়াবাসহ আ.লীগ নেতা আটক নাসিরনগরে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের কেন্দ্রীয় কর্মসূচি উদযাপন 

নওগাঁর পোরশায় পূর্ণভবা নদীতে নৌকাডুবি, ১০৯ জন যাত্রী উদ্ধার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

 

মো. মোস্তাকিম বিল্লাহ,পোরশা ( নওগাঁ) প্রতিনিধিঃ

 

 

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর এলাকায় পূর্ণভবা নদীতে সুতির খুঁটিতে ধাক্কা লেগে শিশুসহ প্রায় ১০৯ জন যাত্রী নিয়ে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে।

 

 

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ এলাকা থেকে একটি পিকনিকের দল নৌকাযোগে আনন্দভ্রমণে বের হয়েছিল। ফেরার পথে নিতপুর এলাকার পূর্ণভবা নদীর একটি পয়েন্টে পৌঁছালে নদীতে পাতা সুতির জালের খুঁটির সঙ্গে নৌকাটির ধাক্কা লাগে।

 

 

স্থানীয়দের অভিযোগ, নদীতে অবৈধভাবে পাতা এসব সুতির জালের খুঁটির কারণে নৌযান চলাচলে ঝুঁকি তৈরি হচ্ছে। খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নৌকার তলা ফেটে গেলে মুহূর্তের মধ্যে নৌকায় পানি ঢুকে পড়ে এবং নৌকাটি ডুবে যায়।

 

 

নৌকাডুবির খবর পেয়ে স্থানীয় লোকজন ও আশপাশের ছোট নৌকার চালকরা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে এসে যাত্রীদের উদ্ধার করেন।

 

 

, সৃষ্টিকর্তার রহমতে শিশুসহ প্রায় ১০৯ জন যাত্রীই সুস্থ রয়েছেন বলে জানা গেছে। তবে নদীতে এ ধরনের অবৈধ সুতি জালের খুঁটি অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com