
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজীপুরে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুস সামাদ (৭৯) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার ( ২৪ অক্টোবর)সকাল সাড়ে ১১ টায় উপজেলার নিশ্চিন্তপুর হাই স্কুলের পশ্চিম পাশে সুখির বাড়ির সন্নিকটে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল চালক রাতুল (২০) গুরুতর আহত হয়েছেন। নিহত আব্দুস সামাদ উপজেলার চরপানাগাড়ি এলাকার বাসিন্দা। থানা পুলিশ সূত্রে জানা যায়, রাতুল মোটরসাইকেল নিয়ে নিশ্চিন্তপুর হাই স্কুলের পশ্চিম পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময়
বৃদ্ধ আব্দুস সামাদ রাস্তা পারাপার হচ্ছিল মোটরসাইকেলটি পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেল চালকও আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।