1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ

ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংকে লুটের চেষ্টার ঘটনায় নতুন মোড়, এবার নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

 

 

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সোহাগী বাজার কৃষি ব্যাংক শাখা লুটের চেষ্টার ঘটনায় নতুন মোড় নিয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া যুবক কাউসার আহম্মেদের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ব্যাংকের নিরাপত্তাকর্মী মো. মাজহারুল ইসলাম ওরফে সাগরের নাম আসার পর তাঁকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

 

আজ(২৪ অক্টোবর) শনিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সোহাগী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

 

জানা গেছে, গ্রেপ্তার মাজহারুল ইসলাম ওরফে (২২) সরিষা ইউনিয়নের বৈরাটি গ্রামের বাসিন্দা। তাঁর বাবা মৃত আবুল কাশেম এবং মা মিলন আক্তার।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ অক্টোবর দিবাগত রাত সোয়া তিনটার দিকে সোহাগী বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় লুটের চেষ্টা করা হয়। এ ঘটনায় কাউসার আহম্মেদ (২৪) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন। তিনি সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামের রতন মিয়ার ছেলে।

 

ব্যাংকের নিরাপত্তাকর্মীকে হাত-পা ও মুখ বেঁধে আটকে রেখে ভেতরের স্ট্রং রুমের দরজা ভাঙার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় নিরাপত্তাকর্মী বাঁধন খুলে চিৎকার করলে বাজারের নৈশপ্রহরী ও স্থানীয় লোকজন এগিয়ে এসে কাউসারকে আটক করেন।

 

এ ঘটনায় গত ২২ অক্টোবর ব্যাংকটির কর্মকর্তা নাজমুল হক বাদী হয়ে কাউসার আহম্মেদের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন।

 

পুলিশ জানায়, কাউসারকে গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি হাতুড়ি, একটি চাকু, একটি বাটাল, দুটি স্ক্রু-ড্রাইভার ও একটি হেক্সোব্লেড জব্দ করা হয়।

 

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, কৃষি ব্যাংকে চুরির চেষ্টার ঘটনায় গ্রেপ্তার কাউসার আহম্মেদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেখানে ব্যাংকের নিরাপত্তাকর্মী সাগরের সংশ্লিষ্টতার কথা উঠে এসেছে। এর ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com