1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ

আমতলীতে অপরাধ দমনে গ্রাম পুলিশের বিশেষ প্যারেড

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৫ Time View

 

 

আব্দুল্লাহ আল নোমান,আমতলী (বরগুনা) প্রতিনিধি

 

বরগুনার আমতলীতে চুরি, ডাকাতি, মাদক, জুয়া, ইভ টিজিং ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ চৌকিদারি প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় আমতলী থানার গ্রাউন্ড ফ্লোরে এ প্যারেড অনুষ্ঠিত হয়। বরগুনার পুলিশ সুপারের নির্দেশনায় আয়োজিত প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলাম মাসুদ,

 

প্যারেড পরিচালনা করেন আমতলী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: ইয়াকুব হোসেন,

 

প্যারেডে গ্রাম পুলিশের সদস্যদের রাতের টহলে সহযোগিতা, সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ, মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের শনাক্তকরণ, অনলাইন জুয়া প্রতিরোধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক ইভ টিজিং ও কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

 

এ ছাড়া যেকোনো অপরাধের তথ্য দ্রুত থানা পুলিশকে জানানো এবং সংশ্লিষ্ট বিট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। দায়িত্বে অবহেলা কিংবা অপরাধীদের সঙ্গে যোগসাজশের প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে গ্রাম পুলিশ সদস্যদের সতর্ক করা হয়।

 

প্যারেডে অপরাধ প্রতিরোধ ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com