1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৪ কর্মী গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১ Time View

 

 

 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

 

 

সিরাজগঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সকালে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভেংড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

 

 

গ্রেপ্তারকৃতরা হলেন- রামকৃষ্ণপুর ইউনিয়নের চকনিহাল গ্রামের মোজাম্মেল হকের ছেলে ওসমান গণি (২২), একই গ্রামের আব্দুল মতিনের ছেলে স্বাধীন (২২), অলিদহ গ্রামের শাহ আলমের ছেলে সুমন মিয়া (২১) এবং তাড়াশ উপজেলার মথুরাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মাছুম আহম্মেদ (২২)।

 

 

 

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, শনিবার সকালে ভেংড়ী এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা চারটি হাইএস গাড়ি নিয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

 

 

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শেষ করে আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com