1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ

রায়গঞ্জে ২০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বেংনাই থেকে নারুয়াগামী সড়কের মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার বেংনাই পূর্বপাড়ার শংকর চন্দ্র সরকারের ছেলে দেবাশীষ সরকার (২১), একই এলাকার হাফিজুর সরকারের ছেলে মো. সাকিরুল সরকার (২১) এবং নারুয়া পূর্বপাড়ার আব্দুস সামাদ মুন্সির ছেলে মো. ইউসুফ আলী (৩৮)।

 

রায়গঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করে তল্লাশি চালালে তাঁদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

 

ওসি আরও বলেন, মাদকের বিরুদ্ধে রায়গঞ্জ থানা-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com