1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

ভূঞাপুরে গাঁজাসহ দুইজন আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৪ Time View

 

 

 

মোঃ আব্দুর রহীম মিঞা, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

 

 

টাঙ্গাইলের ভূঞাপুরে গাঁজাসহ মোঃ ফরহাদ ও সোহের মিয়া নামে দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ভূঞাপুর কাঁচাবাজার এলাকা দোকান থেকে ফরহাদকে এবং গাঁজা কিনতে আসা সোহেলকে সেখান থেকে আটক করা হয়।

আটককৃত মোঃ ফরহাদ অলোয়া ইউনিয়নের কাগমারীপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মোঃ আকবর হোসেন। তিনি কাঁচাবাজারে পান ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে। পুলিশ ও এলাকাবাসির দাবি, পান ব্যবসার আড়ালে তিনি দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। এর আগেও গাঁজা বিক্রির অভিযোগে সেনাবাহিনীর হাতে আটক হয়ে কারাগারে ছিলেন বলে জানা গেছে।

শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজার পুঁটলিসহ ফরহাদকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে ছাব্বিশা গ্রামের সোহেল মিয়াকেও আটক করা হয়। পরে তাদের দুজনকে ভূঞাপুর থানা হেফাজতে রাখা হয়েছে।

এদিকে পানের দোকানদার মোঃ ফরহাদ গাঁজাসহ আটক হওয়ার সংবাদ পেয়ে কাঁচা বাজার ইজাদার ও ব্যবসায়ীরা মিলে তার দোকান ভেঙ্গে দেওয়া হয় ।

ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) রোবেল মিয়া জানান, তার নেতৃত্বে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। আগামী রোববার নিয়মিত মামলা রুজু করে তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হবে বলে তিনি জানান।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিম জানান জরুরী কাজে ব্যস্ত থাকায় তাদের বিষয়টি পরে অবগত করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com