1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আদমদীঘিতে জ্বীনের বাদশা পরিচয়ে প্রতারণা, আটক ১ কুড়িগ্রামে শহীদ মুক্তিযোদ্ধাদের নামফলক চুন দিয়ে মুছে দিল দুর্বৃত্তরা রায়গঞ্জে তরুণদের উদ্যোক্তা করতে ৫০ শতাংশ অনুদান, ৫০ শতাংশ ঋণ আমতলী এলজিইডি’র হিসাব শাখায় আগুন! যশোরের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি  সিরাজগঞ্জে জমকালো আয়োজনে ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে ৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডিএনসির অভিযানে গাঁজাসহ যুবক  আটক  মান্দায় কীটনাশক দোকানের ৫ লক্ষধিক টাকার মালামাল চুরি চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে জমকালো আয়োজনে ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

 

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

 

বর্ণাঢ্য আয়োজন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে সিরাজগঞ্জে উদযাপিত হয়েছে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।

 

 

 

 

 

 

 

 

 

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় শহরের মালশাপাড়া কবরস্থান মাদ্রাসা রোডে ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেডের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

 

 

 

 

 

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ভিপি অমরকৃষ্ণ দাস ও জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মনিরুজ্জামান বাবু। উদ্বোধন করেন ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান প্রিন্স মো. আবু সালেহ। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান।

 

 

 

 

 

 

 

 

 

বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। গণতন্ত্র ও সমাজের কল্যাণে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। ২৮ বছরের পথচলায় দৈনিক ভোরের চেতনার ভূমিকার প্রশংসা করে তাঁরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

 

 

 

 

 

 

 

 

 

অনুষ্ঠানে সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক এস এম রেজাউর রহমান ফিরোজ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

 

 

অনুষ্ঠানের একপর্যায়ে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনায় ছিলেন দৈনিক ভোরের চেতনার স্টাফ রিপোর্টার মো. লিটন হোসেন। তাঁর সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com