1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আদমদীঘিতে জ্বীনের বাদশা পরিচয়ে প্রতারণা, আটক ১ কুড়িগ্রামে শহীদ মুক্তিযোদ্ধাদের নামফলক চুন দিয়ে মুছে দিল দুর্বৃত্তরা রায়গঞ্জে তরুণদের উদ্যোক্তা করতে ৫০ শতাংশ অনুদান, ৫০ শতাংশ ঋণ আমতলী এলজিইডি’র হিসাব শাখায় আগুন! যশোরের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি  সিরাজগঞ্জে জমকালো আয়োজনে ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে ৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডিএনসির অভিযানে গাঁজাসহ যুবক  আটক  মান্দায় কীটনাশক দোকানের ৫ লক্ষধিক টাকার মালামাল চুরি চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড

রায়গঞ্জে তরুণদের উদ্যোক্তা করতে ৫০ শতাংশ অনুদান, ৫০ শতাংশ ঋণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

 

 

শ্যামল হালদার,রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচির নীতিমালা বিষয়ে প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আওতায় নির্বাচিত তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০ শতাংশ অনুদান এবং অবশিষ্ট ৫০ শতাংশ ঋণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

 

রবিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামের হলরুমে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) রায়গঞ্জ শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন রাকাব রায়গঞ্জ শাখা ব্যবস্থাপক মো. মামুন হোসাইন। সঞ্চালনা করেন রাকাব ঘুড়কা শাখার প্রিন্সিপ্যাল অফিসার মো. সাব্বির হোসেন সনেট।

 

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল নোমান কর্মসূচির নীতিমালা ও অর্থায়ন পদ্ধতি তুলে ধরেন। তিনি জানান, এ কর্মসূচিতে আবেদনের জন্য উদ্যোক্তার বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারী ইতিপূর্বে কোনো ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে থাকতে পারবেন না। নির্বাচিত উদ্যোক্তাকে বরাদ্দ অর্থের ৫০ শতাংশ অনুদান এবং বাকি ৫০ শতাংশ ৫ থেকে ৭ শতাংশ সুদে ঋণ হিসেবে দেওয়া হবে। ঋণের অর্থ নির্ধারিত কিস্তিতে পরিশোধ করতে হবে। শর্ত অনুযায়ী ঋণ পরিশোধে ব্যর্থ হলে সম্পূর্ণ অর্থায়নের অর্থ সুদসহ ফেরত দিতে হবে। কর্মসূচির সব আর্থিক লেনদেন ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হবে।

 

তিনি আরও জানান, প্রাথমিক পর্যায়ে প্রতিটি উপজেলায় ১০ জন তরুণ উদ্যোক্তাকে এ সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, শেখ আব্দুর রাজ্জাক জুয়েল প্রমুখ

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com