1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আদমদীঘিতে জ্বীনের বাদশা পরিচয়ে প্রতারণা, আটক ১ কুড়িগ্রামে শহীদ মুক্তিযোদ্ধাদের নামফলক চুন দিয়ে মুছে দিল দুর্বৃত্তরা রায়গঞ্জে তরুণদের উদ্যোক্তা করতে ৫০ শতাংশ অনুদান, ৫০ শতাংশ ঋণ আমতলী এলজিইডি’র হিসাব শাখায় আগুন! যশোরের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি  সিরাজগঞ্জে জমকালো আয়োজনে ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে ৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডিএনসির অভিযানে গাঁজাসহ যুবক  আটক  মান্দায় কীটনাশক দোকানের ৫ লক্ষধিক টাকার মালামাল চুরি চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড

মান্দায় কীটনাশক দোকানের ৫ লক্ষধিক টাকার মালামাল চুরি

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

 

 

পলাশ চন্দ্র সরকার,মান্দা (নওগাঁ) প্রতিনিধি 

 

 

নওগাঁর মান্দা উপজেলার ফেরিঘাটের ব্যস্ততম এলাকায় একটি কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। শনিবার দিবাগত রাতে আরাফাত ট্রেডার্স নামের ওই দোকানঘরের পেছনের টিনের বেড়া কেটে ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মান্দা থানায় অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী ব্যবসায়ী আশরাফুল ইসলাম বলেন, শনিবার রাত সাড়ে ৯টার দিকে দোকানঘর তালাবদ্ধ করে বাড়ি চলে যান। সকাল ৮টার দিকে পাশের দোকানদারের মোবাইলফোনে দোকানে চুরির বিষয়ে জানতে পারেন।

তিনি আরও বলেন, চোরেরা দোকানঘরের পেছনে মই লাগিয়ে টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে। তারা দোকানঘর থেকে বিভিন্ন কোম্পানির পণ্য ভর্তি প্যাকেট ও বোতলজাত বিভিন্ন পণ্য নিয়ে যায়। চুরির যাওয়া মালামালের আনুমানিক মূল্য ৫ লক্ষাধিক টাকা বলে তিনি দাবি করেন। এছাড়া দোকানঘরের ক্যাশবাক্স ভেঙে অন্তত ৫ হাজার টাকা নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় তিনি রোববার (১৫ নভেম্বর) মান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে তদন্ত কাজ শুরু করেছে পুলিশ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com