1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আদমদীঘিতে জ্বীনের বাদশা পরিচয়ে প্রতারণা, আটক ১ কুড়িগ্রামে শহীদ মুক্তিযোদ্ধাদের নামফলক চুন দিয়ে মুছে দিল দুর্বৃত্তরা রায়গঞ্জে তরুণদের উদ্যোক্তা করতে ৫০ শতাংশ অনুদান, ৫০ শতাংশ ঋণ আমতলী এলজিইডি’র হিসাব শাখায় আগুন! যশোরের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি  সিরাজগঞ্জে জমকালো আয়োজনে ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে ৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডিএনসির অভিযানে গাঁজাসহ যুবক  আটক  মান্দায় কীটনাশক দোকানের ৫ লক্ষধিক টাকার মালামাল চুরি চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

 

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

চুয়াডাঙ্গায় মাদক মামলায় ফারুক হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক শম্পা বসু আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

 

দণ্ডপ্রাপ্ত ফারুক হোসেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গা গ্রামের উত্তরপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে।

 

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৫ অক্টোবর চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌরসভাধীন কোর্টমোড়স্থ বাংলা মেডিকেলের সামনে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় ফারুক হোসেনের দেহ ‘তল্লাশী করে কাধে ঝুলানো কালো কাপড়ের তৈরী স্কুল ব্যাগ ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

 

এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই আশরাফুল ইসলাম বাদী হয়ে

মামলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ইব্রাহিম আলী ২০১৯ সালের ৫ মার্চ ফারুক হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

 

 

আদালত রায়ে উল্লেখ করেন, রাষ্ট্রপক্ষের সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনায় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তার হাজতবাসের সময় সাজা থেকে বাদ যাবে। একই সঙ্গে জব্দ করা আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত।

 

 

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত সরকারি কৌঁসুলি সৈয়দ মাহমুদ শামীম রেজা ডালিম রায়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত এ রায় দিয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com