1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আদমদীঘিতে জ্বীনের বাদশা পরিচয়ে প্রতারণা, আটক ১ কুড়িগ্রামে শহীদ মুক্তিযোদ্ধাদের নামফলক চুন দিয়ে মুছে দিল দুর্বৃত্তরা রায়গঞ্জে তরুণদের উদ্যোক্তা করতে ৫০ শতাংশ অনুদান, ৫০ শতাংশ ঋণ আমতলী এলজিইডি’র হিসাব শাখায় আগুন! যশোরের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি  সিরাজগঞ্জে জমকালো আয়োজনে ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে ৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডিএনসির অভিযানে গাঁজাসহ যুবক  আটক  মান্দায় কীটনাশক দোকানের ৫ লক্ষধিক টাকার মালামাল চুরি চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড

কুড়িগ্রামে শহীদ মুক্তিযোদ্ধাদের নামফলক চুন দিয়ে মুছে দিল দুর্বৃত্তরা

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

 

ন্যাশনাল ডেস্ক

 

 

কুড়িগ্রামের রৌমারীতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের সামরিক প্রশিক্ষণের ঐতিহাসিক স্থান চাঁনমারী সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থিত শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামফলক ও গুলির চিহ্ন চুন দিয়ে মুছে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ও বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

 

 

শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।

 

 

 

রোববার (১৫ নভেম্বর) দুপুরে সরেজমিন দেখা যায়, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামফলক এবং চাঁনমারীতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রশিক্ষণের সময়কার গুলির চিহ্নগুলোর ওপর চুন লাগিয়ে তা সম্পূর্ণ ঢেকে দেওয়া হয়েছে। এর ফলে শহীদদের স্মৃতিবিজড়িত নাম ও ঐতিহাসিক নিদর্শনগুলো আর স্পষ্টভাবে দেখা যাচ্ছে না।

 

 

উল্লেখ্য, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে রৌমারীর যে ৯ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন, তারা হলেন- শহীদ আবু আসাদ, শহীদ আবুল হোসেন, শহীদ আব্দুল হামিদ, শহীদ আব্দুল লতিফ, শহীদ আব্দুল মজিদ, শহীদ আব্দুল বারী, শহীদ বদীউজ্জামান, শহীদ খন্দকার আব্দুল আজিজ চাঁন মিয়া এবং শহীদ কছিবর রহমান।

 

 

 

 

এ বিষয়ে রৌমারী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাদের সরকার বলেন, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামফলক যারা রাতের আঁধারে মুছে দিয়েছে, তাদের ধিক্কার জানাই এবং এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

 

 

বীর মুক্তিযোদ্ধা খন্দকার শামসুল আলম বলেন, মহান স্বাধীনতার এতো বছর পর যারা এ ধরনের ন্যক্কারজনক কাজ করেছে তাদের প্রতি ঘৃণা জানাই। প্রশাসনের কাছে জোর দাবি জানাই, দ্রুত এসব দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

 

 

রৌমারী উপজেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান পলাশ কালবেলাকে বলেন, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাম যারা মুছে দিয়েছে তারা এদেশের দুষ্কৃতকারী। তারা এদেশের ইতিহাসকে মুছে দিতে চায় তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

 

 

কুড়িগ্রাম গনকমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এসএমএ মোমেন কালবেলাকে বলেন, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের অবদান মুছে ফেলার চেষ্টা শুধু তাদের অসম্মান নয়, এটি আমাদের স্বাধীনতার ইতিহাস ও জাতীয় চেতনার ওপর আঘাত।

 

 

ঘটনার বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম কালবেলাকে জানান, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। তবে বিষয়টি শুনেছি এবং খতিয়ে দেখা হচ্ছে।

 

 

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হাসান কালবেলাকে বলেন, সিসি ক্যামেরা দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com