1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আদমদীঘিতে জ্বীনের বাদশা পরিচয়ে প্রতারণা, আটক ১ কুড়িগ্রামে শহীদ মুক্তিযোদ্ধাদের নামফলক চুন দিয়ে মুছে দিল দুর্বৃত্তরা রায়গঞ্জে তরুণদের উদ্যোক্তা করতে ৫০ শতাংশ অনুদান, ৫০ শতাংশ ঋণ আমতলী এলজিইডি’র হিসাব শাখায় আগুন! যশোরের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি  সিরাজগঞ্জে জমকালো আয়োজনে ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে ৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডিএনসির অভিযানে গাঁজাসহ যুবক  আটক  মান্দায় কীটনাশক দোকানের ৫ লক্ষধিক টাকার মালামাল চুরি চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড

মান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে ৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগ

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

 

 

পলাশ চন্দ্র সরকার,মান্দা (নওগাঁ) প্রতিনিধি

 

নওগাঁর মান্দা উপজেলায় মৎস্য অধিদপ্তরের একটি প্রকল্পের আওতায় থাকা সরকারি সংরক্ষিত পুকুর থেকে সাড়ে ৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে। গত শনিবার (১৪ নভেম্বর) দুপুরে একদল ব্যক্তি বেড়জাল দিয়ে পুকুরে মাছ ধরে নিয়ে যান বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট বিল ব্যবস্থাপনা কমিটির সভাপতি। এ ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে মান্দা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মৎস্য অধিদপ্তরের ‘জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের’ আওতায় মান্দা বিলে কার্যক্রম চলছে। প্রকল্পের অধীনে থাকা সরকারি সংরক্ষিত পুকুরে শনিবার দুপুরে অভিযুক্ত ব্যক্তিরা দলবদ্ধভাবে প্রবেশ করেন। এ সময় তাঁরা বেড়জাল দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে যান। লুট হওয়া মাছের আনুমানিক মূল্য সাড়ে ৬ লাখ টাকা।

মান্দা বিল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও অভিযোগকারী এনামুল হক বলেন, অভিযুক্ত ব্যক্তিরা বেড়জাল নিয়ে অবৈধভাবে সংরক্ষিত পুকুরে প্রবেশ করেন। এ সময় পুকুরের পাহারাদার মহিদুল ইসলামকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। পরে তাঁরা পুকুরের মাছ ধরে নিয়ে যান। ঘটনায় রমজান আলী, জাহাঙ্গীর হোসেন, রিয়াজ উদ্দিসহ ১৮জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলাম বলেন, সরকারি সংরক্ষিত পুকুর থেকে মাছ লুটের ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com