1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মহাসড়ক অবরোধ করে যুবলীগের বিক্ষোভ, আটক ৩ কালিয়াকৈর হাইটেক সিটির তামার তার ও পাইপ চুরির ঘটনায় ৬ জন আটক   জীবননগরে ১৫ জন মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ ভোক্তা-অধিকারের অভিযানে ২ লাখ ১২ হাজার টাকা জরিমানা পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে বাজিনা পুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান মাদক ও ডিভাইস আসক্তি থেকে তরুণদের বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই: ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবক সমাবেশ বিএনপিকে ভয় দেখিয়ে লাভ হবে না: রায়গঞ্জে বাচ্চু চুয়াডাঙ্গার মুক্তিপণের দাবিতে অপহৃত কিশোর রাজশাহীতে উদ্ধার, অপহরণচক্রের ২ সদস্যকে গ্রেপ্তার আমতলীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘নয়া’গ্রেপ্তার

সিরাজগঞ্জের বদলে যাওয়া আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে ডিআইজির সন্তোষ

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

 

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ 

 

২০২৪ সালের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অস্থিরতা আর আতংকের শহরে পরিণত হয়েছিল সিরাজগঞ্জ। ছিনতাই, চুরি, লুটপাট আর পাড়ায়-মহল্লায় চলা বিরামহীন সংঘর্ষ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তটস্থ থাকতো যমুনাপাড়ের শহরটি। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্য জেলা পুলিশের কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে শক্তিশালী করার সিদ্ধান্তে ক্রমশই বদলে যাচ্ছে শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি।

 

 

 

 

 

সম্প্রতি রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ সিরাজগঞ্জ সদর থানা পরিদর্শন করেন এবং কমিউনিটি পুলিশিংয়ের সভায় অংশগ্রহণ করে আইন শৃংঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন।

 

 

 

জেলা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে সিরাজগঞ্জে শহরের ভাঙ্গাবাড়ি, দিয়ার ধানগড়া, নতুন ভাঙ্গাবাড়ি, ব্যাপারীপাড়া, একডালা, গয়লা, হোসেনপুর, পুঠিয়াবাড়ি মহল্লাবাসীর মধ্যে প্রতিনিয়ত সংঘর্ষ লেগেই থাকতো। বাড়িঘর ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও দেশীয় অস্ত্রের মহড়ায় এসব মহল্লা প্রতিদিনই রণক্ষেত্রে পরিণত হয়ে থাকতো। বাসাবাড়িতে চুরি, রাস্তায় ছিনতাই ছিল নিত্য নৈমত্তিক ঘটনা। আর মাদকের ভয়াবহতা, কিশোর গ্যাংয়ের উৎপাত তো লেগেই ছিল।

 

 

 

জেলা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশ ব্যবস্থাকে শক্তিশালী করা, পাড়ায়-মহল্লায় সভা-সমাবেশ, বিভিন্ন এলাকায় কমিটি গঠনের মাধ্যমে এসব অপরাধ ক্রমশই নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। মাত্র ৬ মাসের ব্যবধানে এসব অপরাধ প্রায় ৭০/৮০ শতাংশ কমে গেছে বলে সদর থানা পুলিশ জানায়।

 

 

 

গত ১৯ আগষ্ট ও ২০ আগস্ট দুদিনব্যাপী সিরাজগঞ্জ সফরকালে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সন্তুষ্টি প্রকাশ করেন।

 

 

 

১৯ আগষ্ট তিনি সদর থানা পরিদর্শন শেষে কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এ সময় তিনি মাদক, সাইবার অপরাধ, নারী ও শিশু নির্যাতন, কিশোর অপরাধ, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

 

 

 

এ সময় জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আসাদুজ্জামানসহ উর্ধ্বতন কর্মকর্তা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু উপস্থিত ছিলেন।

 

 

 

ওইদিনই জেলা পুলিশ আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণ, পরদিন পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জেলা পুলিশের বার্ষিক প্যারেড পরিদর্শন, রিজার্ভ অফিস পরিদর্শন করেন ডিআইজি মো. আশিক সাঈদ। এছাড়াও পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভায় পুলিশ সদস্যদের কথা শোনেন এবং সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি তাঁদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

 

 

 

এদিন উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের ১৬ জন সদস্যকে ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ পুরস্কার প্রদান করা হয়।

 

 

 

পরবর্তীতে জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ডিআইজি মো. আশিক সাঈদ। সফরের সর্বশেষ কর্মসূচি হিসেবে পুলিশের ডিএসবি অফিস পরিদর্শন করেন।

 

 

 

দুই দিনের ডিআইজি মো. আশিক সাঈদ সিরাজগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি অগ্রগতির ভুয়সী প্রশংসা করেন এবং জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে অপরাধ প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা ব্যবস্থাপনাকে আরও গতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com