1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মহাসড়ক অবরোধ করে যুবলীগের বিক্ষোভ, আটক ৩ কালিয়াকৈর হাইটেক সিটির তামার তার ও পাইপ চুরির ঘটনায় ৬ জন আটক   জীবননগরে ১৫ জন মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ ভোক্তা-অধিকারের অভিযানে ২ লাখ ১২ হাজার টাকা জরিমানা পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে বাজিনা পুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান মাদক ও ডিভাইস আসক্তি থেকে তরুণদের বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই: ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবক সমাবেশ বিএনপিকে ভয় দেখিয়ে লাভ হবে না: রায়গঞ্জে বাচ্চু চুয়াডাঙ্গার মুক্তিপণের দাবিতে অপহৃত কিশোর রাজশাহীতে উদ্ধার, অপহরণচক্রের ২ সদস্যকে গ্রেপ্তার আমতলীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘নয়া’গ্রেপ্তার

রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবক সমাবেশ

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সভাপতি ও বিদ্যালয়ের সভাপতি আব্দুর রাজ্জাক রানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম বাবর আলী খোকন।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজল করিমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরুন নবী মিয়া, অভিভাবক সদস্য গোকুল চন্দ্র মোদক, সাবেক ইউপি সদস্য মকবুল হোসেন এবং ছাত্র অভিভাবক মোছা. মনোয়ারা খাতুন।

 

বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগী হওয়া এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের জন্য নিয়মিত পাঠদান, বাড়িতে পড়াশোনার পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সার্বিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান।

 

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com