1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জুলাই অভ্যুত্থানের চেতনায় বাঘায় জামায়াতের গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি রাষ্ট্রপতি নির্বাচনের পর সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন সলঙ্গায় সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত,দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগের নতুন কমিটি প্রকাশ জুলাইয়ে নির্যাতনের শিকার ৫০ সাংবাদিক, ৯১ শতাংশ ঘটনা মফস্বলে রায়গঞ্জে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬: তথ্য সংগ্রহকারী নিয়োগে ভাইভা শুরু সলঙ্গার চৌধুরী ঘুঘাট মাঠে ফাইনাল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী ক্যাম্পেইনে মাদক কারবারির হামলায় আহত ১ সৎ চিন্তা আর সৃজনশীলতায় বদলে গেছে দর্শনা থানার চিত্র, সাফল্য স্বাক্ষী হয়ে থাকবে ওসি নজরুল ইসলাম  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

সৎ চিন্তা আর সৃজনশীলতায় বদলে গেছে দর্শনা থানার চিত্র, সাফল্য স্বাক্ষী হয়ে থাকবে ওসি নজরুল ইসলাম 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১০ Time View

 

 

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

 

থানা মানেই টাকা। টাকা ছাড়া থানায় কোনো কাজ হয় না। এমন ধারণা জনসাধারণের। তবে জনসাধারণের সেই ধারণা পাল্টে দিয়েছেন ওসি নজরুল ইসলাম। পুলিশ শাসক নয়, শোষক নয়; পুলিশ জনগণের সেবক। ন্যায় বিচারের মূলে পুলিশের নিরপেক্ষতা এবং সততা, এর সাথে জড়িয়ে রয়েছে দেশের অন্যতম একটি বাহিনীর ভাবমুর্তি। একমাত্র এ বাহিনীটিকেই জনসাধারণের সংস্পর্শে যেতে হয়, পেশাদারিত্বের স্বার্থে। তাই অনেক সময় বিভিন্ন কারনে বা অকারনে লোভ ও লালসার বশবর্তী হয়ে পড়েন কিছু সদস্য। এসব বিষয় বিবেচনায় রেখেই সাহসী কিছু উদ্যোগ নিয়েছেন ওসি নজরুল ইসলাম। দর্শনা থানায় এক সময় জনমনে যে ধরণের অনীহা ও ভরসাহীনতা কাজ করত, মাত্র ১ মাস ২০ দিনের ব্যবধানে সেখানে দেখা দিয়েছে ভিন্নধর্মী এক পরিবর্তন। পুলিশের মূল দায়িত্ব অপরাধ দমন ও শৃঙ্খলা রক্ষা হলেও সাধারণ মানুষের প্রত্যাশা সবসময় ছিল জনবান্ধব সেবা। সেই প্রত্যাশার সঙ্গে বাস্তবতার ব্যবধান কমিয়ে আনতে কাজ করে যাচ্ছেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। ফলে স্বল্প সময়েই থানার কার্যক্রমে এসেছে নতুন ধারা, আর সাধারণ মানুষের মধ্যেও ফিরেছে আস্থার সুর। কাজের ধারা বাহিকতা -সাফল্য স্বাক্ষী হয়ে থাকবে দর্শনা থানা ইতিহাসে। ইতিমধ্যে তিনি সাধারাণ মানুষের পাশাপাশি জয় করে নিয়েছেন অভিভাবক মহলেরও মন।

 

 

 

দর্শনা থানাধীন সকল এলাকার যুবসমাজ যখন মাদকের ছোবলে ধ্বংশের দ্বারপ্রান্তে তখন মাদকের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে। মাদক সেবী ও ব্যবসায়ীর কাছে আতংক নাম ওসি নজরুল ইসলাম,প্রায়ই প্রতিদিন উদ্ধার হচ্ছে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য এবং গ্রেপ্তার হচ্ছে মাদক ব্যবসায়ী- পাচারকারী এবং মাদকসেবীরা। দর্শনা থানায় ২০২৬ সালের (১১ জুন) বৃহস্পতিবার ওসি হিসেবে যোগদান করেন নজরুল ইসলাম। ইতোমধ্যেই সঠিক নিয়মের মধ্য জনগনের শান্তি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। পুলিশের প্রতি নির্ভরশীলতার অভাবে অনেক মানুষেরই ছোটখাটো কোনো বিষয় নিয়ে পুলিশের কাছে যেতে অনিহা ছিল। অনেকে নিরবে-নিবৃত্তে প্রভাবশালীদের ছোটখাটো জুলুম- অত্যাচার- নির্যাতন সহ্য করে গেছেন। এতে করে অপরাধীদের অপরাধের মাত্রা ছাড়িয়েছিল। এসব সামাজিক সমস্যা নিরসনে ওসি নজরুল ইসলাম তার অফিস কক্ষে নিয়মিত সাধারণ মানুষের অভিযোগ শুনে থাকেন। এসব অভিযোগের প্রেক্ষিতে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ায় অপরাধীদের উৎসাহে অনেকটাই ভাটা পড়েছে এখন। তাঁর এ উদ্যোগ চলমান থাকলে পুলিশের হারানো ভাবমুর্তি যেমন ফিরে আসবে তেমনি মানুষের জীবনেও সুখের সুবাতাস বইবে।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়,দর্শনা থানায় ওসি নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর থেকে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। থানা এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। প্রতি শুক্রবার থানা এলাকার বিভিন্ন মসজিদে নামাজ পড়তে গিয়ে মাদকবিরোধী জনসচেতনতামূলক বার্তা দিয়ে যাচ্ছেন, মসজিদে উপস্থিত হয়ে ওসি মুসল্লীদের সঙ্গে মতবিনিময় করেন এবং মাদকবিরোধী বার্তা পৌঁছে দেন। তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে বাঁচাতে সন্ধ্যার পর অপ্রয়োজনে ছাত্রদের বাড়ির বাইরে না থাকার বিষয়ে অভিভাবকদের সতর্ক করছেন। অন্যথায় সন্ধ্যার পর বাইরে অকারণে ঘোরাঘুরি করলে ছাত্রদের আইনৃশৃঙ্খলা বাহিনীর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। জুমার নামাজের পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় ওসি মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও আত্মহত্যার মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। নামাজ শেষে ওসি উপস্থিত মুসল্লীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। বলে জানান এলাকার জনসাধারণ

 

 

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম বলেন, সেবা প্রার্থীদের সকল ধরনের সহযোগিতার জন্য থানার সকল অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে। যতদিন এই থানায় আছি জনগণের জন্য নিরলসভাবে কাজ করে যাব। কোনো অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান স্যারের নির্দেশনা আমাকে অনুপ্রাণিত করেছে। স্যার আমাকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছেন,স্যারের দিক নির্দেশনা গুলো যথাযথ মেনে চলার চেষ্টা করি। আর ও বলেন মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্য বাস্তবায়নে পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। পুলিশের একার পক্ষে সমাজের সব সমস্যা সমাধান সম্ভব নয়। নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে জনগণের সচেতন অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন।”আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও অপরাধ কমাতে রাত ১১ পর অপ্রয়োজনে বাইরে থাকা যাবে না এবং স্থানীয় চায়ের দোকান গুলো রাত দশটার মধ্যে বন্ধ রাখতে হবে। পুলিশ আপনাদের সেবক আপনাদের নিরাপত্তার স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি। ওসি আরও বলেন,মাদকসেবী ও মাদক কারবারিদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যে কোনো তথ্য গোপনীয়তার সঙ্গে গ্রহণ করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার কথাও জানান তিনি।

 

উল্লেখ্য, ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ- পরিদর্শক (এসআই) পদে যোগদান করেন নজরুল ইসলাম এবং দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com