1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মহাসড়ক অবরোধ করে যুবলীগের বিক্ষোভ, আটক ৩ কালিয়াকৈর হাইটেক সিটির তামার তার ও পাইপ চুরির ঘটনায় ৬ জন আটক   জীবননগরে ১৫ জন মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ ভোক্তা-অধিকারের অভিযানে ২ লাখ ১২ হাজার টাকা জরিমানা পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে বাজিনা পুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান মাদক ও ডিভাইস আসক্তি থেকে তরুণদের বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই: ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবক সমাবেশ বিএনপিকে ভয় দেখিয়ে লাভ হবে না: রায়গঞ্জে বাচ্চু চুয়াডাঙ্গার মুক্তিপণের দাবিতে অপহৃত কিশোর রাজশাহীতে উদ্ধার, অপহরণচক্রের ২ সদস্যকে গ্রেপ্তার আমতলীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘নয়া’গ্রেপ্তার

জীবননগরে ১৫ জন মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৪ Time View

 

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ 

 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পুলিশ সুপারের হাতে ফুল দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে ১৫ জন মাদকসংশ্লিষ্ট ব্যক্তি আত্মসমর্পণ করেছেন।

 

সোমবার (২৪ আগস্ট) বিকাল ৫টার সময় জীবননগর থানা পুলিশের উদ্যোগে গোয়ালপাড়া গ্রামে এ মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদকের ভয়াবহতা ও কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। এসময় তিনি বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ শুধু আইন প্রয়োগের মধ্যেই সীমাবদ্ধ নয়, জনসচেতনতা সৃষ্টি এবং বিপথগামীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেও কাজ করছে। যারা স্বেচ্ছায় মাদক ছেড়ে আত্মসমর্পণ করবেন, তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু তালেব, সীমান্ত ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার ওসমান গনি, সাধারণ সম্পাদক বদর উদ্দিন বাদল ও সাংগঠনিক সম্পাদক মো. আয়ুব আলী বিশ্বাস।

 

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা ও কুফল তুলে ধরে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে জীবননগর থানার পুলিশ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সুধীজন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের একপর্যায়ে ১৫ জন মাদক ব্যবসায়ী ও মাদক সেবি পুলিশ সুপারের হাতে ফুল দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয়ে আত্মসমর্পণ করেন। তারা ভবিষ্যতে মাদকের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা না রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

পুলিশের পক্ষ থেকে আত্মসমর্পণকারীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহযোগিতা ও পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com