1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
উল্লাপাড়া ধর‌ইল বালিকা বিদ্যালয়ের রাস্তা পানিতে নিমজ্জিত যাতায়াতে বিঘ্ন শিক্ষার্থীদের রায়গঞ্জে গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হারাগাছ মেট্রো থানায় মাদক মামলায় বিএনপি নেতা আটক এডিবির অর্থায়নে রাস্তার কাজ বন্ধ হলো প্রভাবশালী ব্যক্তির বাঁধায় ছাত্র জনতার বিপ্লবের প্রতিফলন এদেশের মানুষ এখনো পায়নি রামগঞ্জে জুলাই যোদ্ধা সানজিদা চৌধুরী লালমনিরহাটে আরডিআরএস বাংলাদেশের পুনর্বাসন কেন্দ্র ও আই কেয়ার সেন্টার পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী দর্শনা সীমান্তে বিপুল পরিমাণ সোনার বারসহ পাচারকারী আটক সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে ৪ জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার জুলাই অভ্যুত্থানের চেতনায় বাঘায় জামায়াতের গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি

লালমনিরহাটে আরডিআরএস বাংলাদেশের পুনর্বাসন কেন্দ্র ও আই কেয়ার সেন্টার পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১০ Time View

 

 

মনোয়ারুল ইসলাম,লালমনির হাট(রংপুর) প্রতিনিধি 

 

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু, এমপি আজ লালমনিরহাটে আরডিআরএস বাংলাদেশ পরিচালিত পুনর্বাসন কেন্দ্র ও আরডিআরএস আই কেয়ার সেন্টার পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

 

পরিদর্শনের শুরুতে পুনর্বাসন কেন্দ্রের দৃষ্টিপ্রতিবন্ধী শিশুরা ফুল দিয়ে মাননীয় মন্ত্রীকে আন্তরিকভাবে স্বাগত জানায়। পরে তিনি শিশুদের শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং ব্রেইল পদ্ধতিতে তাদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় কয়েকজন শিক্ষার্থী ব্রেইল লিপিতে তাঁর নাম লিখে প্রদর্শন করলে মন্ত্রী আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি শিশুদের মেধা, আত্মবিশ্বাস ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন।

 

এরপর তিনি পুনর্বাসন কেন্দ্রের সাংস্কৃতিক অনুশীলন কেন্দ্র এবং শিক্ষার্থীদের আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। সেখানে দৃষ্টিপ্রতিবন্ধী শিশু ও তরুণ-তরুণীদের বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি শতরন্জি উৎপাদনের উপর বিশেষ গুরুত্বারোপ করার পরামর্শ প্রদান করেন।

 

পরে মাননীয় মন্ত্রী আরডিআরএস আই কেয়ার সেন্টার পরিদর্শন করেন। তিনি কেন্দ্রের বিভিন্ন চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে মতবিনিময় করে তাদের সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।

 

পরবর্তীতে তিনি আরডিআরএস আই কেয়ার সেন্টারের সান্ধ্যকালীন চক্ষু চিকিৎসাসেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর আই কেয়ার সেন্টার প্রাঙ্গণে প্রদর্শিত কমিউনিটি-ভিত্তিক দুর্যোগ ঝুঁকি হ্রাসে আরডিআরএস বাংলাদেশের উদ্ভাবিত বিশেষ মডেল ও প্রদর্শনী ঘুরে দেখেন এবং এর কার্যকারিতা সম্পর্কে অবহিত হন।

 

পরিদর্শনের অংশ হিসেবে তিনি আই কেয়ার সেন্টার প্রাঙ্গণে একটি কাঠবাদাম গাছের চারা রোপণ করেন।

 

এরপর অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও পুনর্বাসনে আরডিআরএস বাংলাদেশের অবদানের উচ্চ প্রশংসা করেন। তিনি শিশুদের যাতায়াতের সুবিধার্থে একটি গাড়ি উপহার দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। সভায় সভাপতিত্ব করেন আরডিআরএস বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইমরুল কায়েস মনিরূজ্জামান।

 

পুরো সময়জুড়ে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মনোনীতা দাস, লালমনিরহাট জেলার সিভিল সার্জন জনাব ডা. আব্দুল হাকিম এবং লালমনিরহাটের জেলা প্রশাসক জনাব মুহাম্মদ রাশেদুল হক প্রধান।

 

মতবিনিময় সভা শেষে আরডিআরএস বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইমরুল কায়েস মনিরূজ্জামান মাননীয় মন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। পরে দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন মাননীয় মন্ত্রী।

 

পরিদর্শন শেষে তিনি আরডিআরএস বাংলাদেশের স্বাস্থ্যসেবা, পুনর্বাসন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং কমিউনিটি-ভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com