1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি: টুকু রায়গঞ্জে ভিপি আয়নুল হক এমপি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ডুমুর গাছে ঝুলছে পাতিল-রোগ মুক্তির আশায় ছুটছে মানুষ! মান্দায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দুস্থ নারীদের মাঝে শাড়ি বিতরণ দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে কেনা১৮ টি ব্রডগেজ রেল কোচ দেশে এসেছে বিয়ের আগের দিন বরের মৃত্যু রায়গঞ্জে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার উল্লাপাড়ায় গভীর রাতে টাকা-স্বর্ণালংকার চুরি! বুটেক্সের সনাতনী শিক্ষার্থীদের ভাবনায় দুর্গাপূজা: ঐতিহ্য, পরিবার ও সম্প্রীতির প্রত্যাশা তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে ১ হাজার শাড়ি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী জহুরুল 

সাংবাদিক আবুল কালাম বিশ্বাসের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

 

 

দৃশ্যপট ডেস্ক 

 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক, প্রবীণ সাংবাদিক ও সমাজসেবক আবুল কালাম বিশ্বাসের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছর এই দিনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। তাঁর অকালমৃত্যুতে সাংবাদিক সমাজ, সহকর্মী, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছিল।

 

 

মরহুমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ১৩ অক্টোবর, মঙ্গলবার বাদ আসর উপজেলার ষোলমাইল কবরস্থান প্রাঙ্গণে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হবে। এ আয়োজনে পরিবারের সদস্য, সহকর্মী সাংবাদিক, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

 

 

পরিবারের পক্ষ থেকে খোরশেদ আলম জানান, যাঁদের সুযোগ রয়েছে, তাঁরা ষোলমাইল মাদ্রাসা মসজিদে আসরের নামাজ আদায় করে দোয়া মাহফিলে অংশ নেবেন। তিনি মরহুম আবুল কালাম বিশ্বাসের জন্য সবাইকে আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানান।

 

 

সাংবাদিক আবুল কালাম বিশ্বাসের কর্মজীবন ও সাংবাদিকতায় অবদানের কথা স্মরণ করে সহকর্মীরা বলেন, তিনি ছিলেন সৎ, নির্ভীক ও মানবিক গুণসম্পন্ন একজন সাংবাদিক। তাঁর মৃত্যুতে রায়গঞ্জের সাংবাদিকতা অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

 

 

মরহুম আবুল কালাম বিশ্বাসের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা করা হয়েছে। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com