1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সরকারি ওষুধ জব্দের ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা ৬ বছর ধরে বিধবার ভাতা তুলছেন ইউপি সদস্য “দিন দিন জনপ্রিয় হচ্ছে খাঁচায় মাছ চাষ” পুষ্টির চাহিদা মিটিয়ে স্বাবলম্বী শত শত পরিবার চার বছর পর আবার একসঙ্গে সেরেনা-ভেনাস বেলকুচি মা ও শিশু হাসপাতাল উদ্বোধন করলেন এমপি আলীম বেনাপোল সীমান্তে ৭৫ ভারতীয় শাড়িসহ কসমেটিক্স মালামাল আটক চুয়াডাঙ্গায় প্রণোদনার সার গায়েব কাণ্ডে সদর কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ সরকারি গুদাম থেকে ১৩০ টন চাল-গম গায়েব, দুই কর্মকর্তা বরখাস্ত শেরপুরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ রায়গঞ্জে মসজিদের সীমানাপ্রাচীর ভাঙার অভিযোগ, স্থানীয়দের মধ্যে অসন্তোষ

শেরপুরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

 

 

 

ন্যাশনাল ডেস্ক

 

 

 

শেরপুরের ঝিনাইগাতীতে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ঘোড়ার মাংস বিক্রির প্রমাণ পেয়েছে ও আলামত জব্দ করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যান।

 

 

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম ভালুকা এলাকার ফুলহারি নামক স্থানে এ ঘটনা ঘটে।

 

 

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, ফুলহারি এলাকায় একটি চক্রের বিরুদ্ধে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন নাগরিকরা দীর্ঘদিন ধরে খোঁজ-খবর রাখছিলেন।

 

 

স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তারা ওই এলাকায় তিনটি জবাই করা ঘোড়ার মাংস এবং আরও তিনটি জীবিত ঘোড়া বাঁধা অবস্থায় দেখতে পান। পরে মানুষের উপস্থিতি টের পেয়ে কারবারিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

 

 

 

 

 

বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাংসের নমুনাসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।

 

 

 

 

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থলে যাই। সেখানে ঘোড়ার মাংসের আলামত পাওয়া গেছে এবং নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে বাঁধা অবস্থায় কোনো ঘোড়া দেখতে পাইনি। আমাদের পৌঁছানোর আগেই কারবারিরা পালিয়ে যায়।

 

 

শেরপুরের জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঞা বলেন, বিষয়টি অধিকতর তদন্ত করে জড়িতদের শনাক্ত করা হবে। তাদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান ও তদন্ত কার্যক্রম চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com