1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সরকারি ওষুধ জব্দের ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা ৬ বছর ধরে বিধবার ভাতা তুলছেন ইউপি সদস্য “দিন দিন জনপ্রিয় হচ্ছে খাঁচায় মাছ চাষ” পুষ্টির চাহিদা মিটিয়ে স্বাবলম্বী শত শত পরিবার চার বছর পর আবার একসঙ্গে সেরেনা-ভেনাস বেলকুচি মা ও শিশু হাসপাতাল উদ্বোধন করলেন এমপি আলীম বেনাপোল সীমান্তে ৭৫ ভারতীয় শাড়িসহ কসমেটিক্স মালামাল আটক চুয়াডাঙ্গায় প্রণোদনার সার গায়েব কাণ্ডে সদর কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ সরকারি গুদাম থেকে ১৩০ টন চাল-গম গায়েব, দুই কর্মকর্তা বরখাস্ত শেরপুরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ রায়গঞ্জে মসজিদের সীমানাপ্রাচীর ভাঙার অভিযোগ, স্থানীয়দের মধ্যে অসন্তোষ

বেলকুচি মা ও শিশু হাসপাতাল উদ্বোধন করলেন এমপি আলীম

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

 

 

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

 

সিরাজগঞ্জের বেলকুচিতে স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছে দিতে মা ও শিশু জেনারেল হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।

 

শুক্রবার (২৮ আগষ্ট) সকালে মুকুন্দগাঁতী বাসট্যান্ড এলাকায় মা ও শিশু জেনারেল হাসপাতালের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।

 

অনুষ্ঠানে চেয়ারম্যান ডাঃ শরীফ আহামেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন প্রমানিক, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা যুবদলের সাবেক হেলাল উদ্দিন প্রমানিক, মুকুন্দগাঁতী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইঁয়া, হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা।

 

পরিচালক ডাঃ শরীফ আহামেদ জানান, আধুনিক সরঞ্জামাদি, অভিজ্ঞ চিকিৎসক, দক্ষ টেকনিশিয়ান দ্বারা পরিচালিত বেলকুচি মা ও শিশু জেনারেল হাসপাতাল। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই হাসপাতালটি নতুন আঙ্গিকে শুরু করা হয়েছে। মা ও শিশুদের জন্য উন্নত ও সহজলভ্য চিকিৎসা সেবা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম বক্তব্যে বলেন, ডাঃ শরীফ আহামেদের এ উদ্যোগকে স্বাগতম জানাই। তিনি হয় তো অন্য কোনো প্রতিষ্ঠান চালু করতে পারতো। কিন্তু আমাদের এলাকায় অত্যাধুনিক হাসপাতালের খুবই প্রয়োজন ছিলো। এই হাসপাতালের কারনে প্রান্তিক জনগোষ্ঠী উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com