1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সরকারি ওষুধ জব্দের ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা ৬ বছর ধরে বিধবার ভাতা তুলছেন ইউপি সদস্য “দিন দিন জনপ্রিয় হচ্ছে খাঁচায় মাছ চাষ” পুষ্টির চাহিদা মিটিয়ে স্বাবলম্বী শত শত পরিবার চার বছর পর আবার একসঙ্গে সেরেনা-ভেনাস বেলকুচি মা ও শিশু হাসপাতাল উদ্বোধন করলেন এমপি আলীম বেনাপোল সীমান্তে ৭৫ ভারতীয় শাড়িসহ কসমেটিক্স মালামাল আটক চুয়াডাঙ্গায় প্রণোদনার সার গায়েব কাণ্ডে সদর কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ সরকারি গুদাম থেকে ১৩০ টন চাল-গম গায়েব, দুই কর্মকর্তা বরখাস্ত শেরপুরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ রায়গঞ্জে মসজিদের সীমানাপ্রাচীর ভাঙার অভিযোগ, স্থানীয়দের মধ্যে অসন্তোষ

বেনাপোল সীমান্তে ৭৫ ভারতীয় শাড়িসহ কসমেটিক্স মালামাল আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

 

সেলিম রেজা তাজ, যশোর প্রতিনিধিঃ 

 

‎যশোর সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ৮ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎শুক্রবার (২৮ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপির টহলদল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে।

‎অভিযানে যা আটক

‎বিজিবি সূত্র জানায়, চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় ৭৫টি শাড়ি, ৩টি কম্বল, ২২টি চকলেট, ৩৪ কেজি ফুসকা, ২ কেজি জিরা, ২৪ দশমিক ৫ কেজি কিসমিস এবং ৩৭৯টি কসমেটিকস সামগ্রী আটক করা হয়।

‎আটককৃত এসব চোরাচালানি মালামালের আনুমানিক মূল্য ৮ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা।

‎সীমান্তে কঠোর নজরদারি

‎যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য পাচার রোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ আভিযানিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

‎এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় বিশেষ টহল ও অভিযান জোরদার করা হয়েছে। নিয়মিত অভিযানের ফলে সীমান্ত থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে বিজিবি।

‎অধিনায়কের বক্তব্য

‎এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

‎তিনি আরও জানান, যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।

‎সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com