1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি: টুকু রায়গঞ্জে ভিপি আয়নুল হক এমপি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ডুমুর গাছে ঝুলছে পাতিল-রোগ মুক্তির আশায় ছুটছে মানুষ! মান্দায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দুস্থ নারীদের মাঝে শাড়ি বিতরণ দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে কেনা১৮ টি ব্রডগেজ রেল কোচ দেশে এসেছে বিয়ের আগের দিন বরের মৃত্যু রায়গঞ্জে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার উল্লাপাড়ায় গভীর রাতে টাকা-স্বর্ণালংকার চুরি! বুটেক্সের সনাতনী শিক্ষার্থীদের ভাবনায় দুর্গাপূজা: ঐতিহ্য, পরিবার ও সম্প্রীতির প্রত্যাশা তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে ১ হাজার শাড়ি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী জহুরুল 

রোমান্টিক সিনেমায় বলিউডে পা রাখছেন এই দক্ষিণী তারকা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View

 

 

বিনোদন ডেস্ক 

 

এবার বলিউডে পা রাখতে যাচ্ছেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী কৃতি শেঠি। প্রেমের গল্পনির্ভর একটি হিন্দি সিনেমায় অভিনয় করবেন তিনি। চলতি বছরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলা।

 

 

সিনেমাটি পরিচালনা করবেন বিধি ঘোদগাঁওকর। তিনি নির্মাতা রোহিত শেঠির সঙ্গে ১৭ বছর ধরে কাজ করেছেন। এবার এই রোমান্টিক সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি।

 

 

সিনেমাটি প্রযোজনা করবেন অভিষেক এস ব্যাস। তার প্রযোজনা প্রতিষ্ঠান এভিএস স্টুডিওজের ব্যানারে তৈরি হবে এটি। তবে সিনেমার নাম, গল্পের বিস্তারিত ও অন্য অভিনয়শিল্পীদের বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

 

 

তেলেগু সিনেমা ‘উপেনা’ দিয়ে পরিচিতি পান কৃতি শেঠি। পরে তেলেগু ও তামিল ভাষার বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন তিনি।

 

 

সর্বশেষ তাকে পরিচালক বিঘ্নেশ শিবনের ‘লাভ ইনস্যুরেন্স কোম্পানি’ সিনেমায় দেখা গেছে। এ ছাড়া তার হাতে জয়ম রবি, ওয়ামিকা গাব্বি ও কল্যাণী প্রিয়দর্শন অভিনীত বহুভাষার সিনেমা ‘জিনি’ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com