1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি: টুকু রায়গঞ্জে ভিপি আয়নুল হক এমপি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ডুমুর গাছে ঝুলছে পাতিল-রোগ মুক্তির আশায় ছুটছে মানুষ! মান্দায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দুস্থ নারীদের মাঝে শাড়ি বিতরণ দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে কেনা১৮ টি ব্রডগেজ রেল কোচ দেশে এসেছে বিয়ের আগের দিন বরের মৃত্যু রায়গঞ্জে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার উল্লাপাড়ায় গভীর রাতে টাকা-স্বর্ণালংকার চুরি! বুটেক্সের সনাতনী শিক্ষার্থীদের ভাবনায় দুর্গাপূজা: ঐতিহ্য, পরিবার ও সম্প্রীতির প্রত্যাশা তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে ১ হাজার শাড়ি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী জহুরুল 

রায়গঞ্জে যৌথ অভিযানে ৫ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তি আটক, অটোভ্যান জব্দ

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে যৌথ অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আটক ব্যক্তিদের ব্যবহৃত একটি অটোভ্যান জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

 

 

 

গত রাতে সাড়ে ৯টার দিকে উপজেলার ধুবিল ইউনিয়ন পরিষদের প্রায় ১০০ গজ পশ্চিমে গোলচত্বর এলাকায় এ অভিযান চালানো হয়।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, ধুবিল ইউনিয়নে দায়িত্ব পালনরত আনসার-ভিডিপি সদস্য ও গ্রাম পুলিশের একটি যৌথ দল ওই দুই ব্যক্তিকে আটক করে। পরে তাঁদের ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয় এবং বিষয়টি সলঙ্গা থানা-পুলিশকে জানানো হয়।

 

খবর পেয়ে সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মাহফিজুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ইউনিয়ন পরিষদে উপস্থিত হন। সেখানে আটক ব্যক্তিদের তল্লাশি করে একটি পোটলা থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁদের ব্যবহৃত অটোভ্যানসহ থানায় নেওয়া হয়।

 

 

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে গাঁজা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com