1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি: টুকু রায়গঞ্জে ভিপি আয়নুল হক এমপি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ডুমুর গাছে ঝুলছে পাতিল-রোগ মুক্তির আশায় ছুটছে মানুষ! মান্দায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দুস্থ নারীদের মাঝে শাড়ি বিতরণ দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে কেনা১৮ টি ব্রডগেজ রেল কোচ দেশে এসেছে বিয়ের আগের দিন বরের মৃত্যু রায়গঞ্জে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার উল্লাপাড়ায় গভীর রাতে টাকা-স্বর্ণালংকার চুরি! বুটেক্সের সনাতনী শিক্ষার্থীদের ভাবনায় দুর্গাপূজা: ঐতিহ্য, পরিবার ও সম্প্রীতির প্রত্যাশা তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে ১ হাজার শাড়ি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী জহুরুল 

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের জোরালো উদ্যোগ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্নতা বজায় রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক সম্প্রীতি অটুট রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় রায়গঞ্জ উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী।

 

সভায় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যাতে পানি জমে মশার বংশবিস্তার না ঘটে, সেদিকে নজর দিতে হবে। একই সঙ্গে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ দেন তিনি।

 

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের বিষয়ে জেলা প্রশাসক বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের স্বাবলম্বী করে তুলতে প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি করতে হবে। এ ক্ষেত্রে সরকারি সহায়তার পাশাপাশি সামাজিক সহযোগিতা বাড়ানো জরুরি, যাতে তারা মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন।

 

আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের বিষয়ে তিনি বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদ্‌যাপনে প্রশাসনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বিতভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

 

সভায় ফ্যামিলি কার্ডের শুমারি কার্যক্রম নিয়েও আলোচনা হয়। এ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে সঠিক তথ্য সংগ্রহ এবং প্রকৃত উপকারভোগীদের শনাক্ত করার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।

 

এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্যানেল চেয়ারম্যান ও সাংবাদিকেরা।

 

 

এর আগে জেলা প্রশাসক রায়গঞ্জ উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি অফিসের বিভিন্ন সেবা কার্যক্রম ঘুরে দেখেন। পরে সভা শেষে তৃতীয় লিঙ্গের সদস্যসহ প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের মধ্যে মশারি বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com