1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
এসএসএফের প্রশিক্ষণ কেন্দ্রে প্রধানমন্ত্রী, পরখ করলেন নিশানার দক্ষতা সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে মুখে মাস্ক ও হেলমেট পরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ  মান্দায় নারী শিক্ষককে কুপ্রস্তাব ও হেনস্তার অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে স্কুল হোস্টেলে শিক্ষার্থীর মৃত্যু: অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা:, ভূঞাপুরে গ্রেপ্তার ১ চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চালিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই তরুণ নিহত, আহত ১

রায়গঞ্জে কমিউনিটি পুলিশিং উঠান বৈঠক, মাদক-সন্ত্রাস ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতার আহ্বান

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১২ Time View

 

 

 রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষিরতলা বাজারে রায়গঞ্জ থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং, ধর্ষণ, সন্ত্রাসবাদ, কিশোর গ্যাং ও সাইবার অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ বৈঠকের আয়োজন করা হয়।

 

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৫টায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. কাজী মুদ্দীন কাজী।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধামাইনগর ইউনিয়ন পরিষদের সদস্য নিপেন্দ্র নাথ মাহাতো, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র মাহাতো, ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মলিন চন্দ্র মাহাতো এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

 

প্রধান অতিথির বক্তব্যে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধ এবং সাইবার অপরাধ প্রতিরোধে সকলকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

 

 

বৈঠকে বক্তারা বলেন, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও জোরদার করার পাশাপাশি স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com