1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৫ জন গ্রেপ্তার, আদালতে প্রেরণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৭৮ Time View

 

 

দৃশ্যপট ডেস্ক রিপোর্ট

 

 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ জুন) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

 

পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামি শাহিন (২৫), পিতা বেরাজ আলী, গ্রামের নাম বেতুয়া পূর্বপাড়া, থানা রায়গঞ্জ, জেলা সিরাজগঞ্জকে গ্রেপ্তার করা হয়।

 

 

 

এ ছাড়া গাঁজা সেবনের অভিযোগে অভিযান চালিয়ে আইনের সঙ্গে সংঘাতে জড়িত তিন কিশোরকে আটক করা হয়েছে। তারা হলো— বিষ্ণু কুমার (১৭), পিতা কৃষ্ণচন্দ্র, শুভ দাস (১৬), পিতা অজ্ঞাত, উভয়ের বাড়ি চান্দাইকোনা কলেজপাড়া, থানা রায়গঞ্জ, জেলা সিরাজগঞ্জ এবং জিম হোসেন (১৬), পিতা সোহেল রানা, গ্রাম সীমাবাড়ি, থানা শেরপুর, জেলা বগুড়া।

অন্যদিকে, মারামারির একটি নিয়মিত মামলার আসামি মো. শহিদুল ইসলাম খন্দকার (৪১), পিতা হাবিবুর রহমান, গ্রাম বাসুরিয়া, থানা রায়গঞ্জ, জেলা সিরাজগঞ্জকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com