1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি: টুকু রায়গঞ্জে ভিপি আয়নুল হক এমপি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ডুমুর গাছে ঝুলছে পাতিল-রোগ মুক্তির আশায় ছুটছে মানুষ! মান্দায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দুস্থ নারীদের মাঝে শাড়ি বিতরণ দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে কেনা১৮ টি ব্রডগেজ রেল কোচ দেশে এসেছে বিয়ের আগের দিন বরের মৃত্যু রায়গঞ্জে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার উল্লাপাড়ায় গভীর রাতে টাকা-স্বর্ণালংকার চুরি! বুটেক্সের সনাতনী শিক্ষার্থীদের ভাবনায় দুর্গাপূজা: ঐতিহ্য, পরিবার ও সম্প্রীতির প্রত্যাশা তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে ১ হাজার শাড়ি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী জহুরুল 

ভিসার আবেদন নিজেই করুন, দালালের খপ্পরে পড়বেন না: ভারতীয় সহকারী হাইকমিশনার

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

 

 

 

ন্যাশনাল ডেস্ক 

 

ভারতের ভিসার আবেদন করতে গিয়ে দালালের খপ্পরে পড়ে হয়রানি ও জটিলতায় না জড়ানোর পরামর্শ দিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। তিনি বলেছেন, দালালের ওপর নির্ভর না করে নির্ধারিত নিয়মে আবেদনকারীদের নিজেরাই ভিসার আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে নিয়ম মেনে আবেদন করলে অনাকাঙ্ক্ষিত ভোগান্তির ঝুঁকি কমবে।

 

 

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রাজশাহী নগরের বর্ণালীর মোড়ে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মনোজ কুমার।

 

 

 

এসময় তিনি ভিসার আবেদন করতে আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং সেবার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

 

 

 

পরিদর্শন সম্পর্কে ভারতীয় সহকারী হাইকমিশনার বলেন, ভিসা সেন্টারের কার্যক্রম স্বাভাবিক কি না এবং আবেদনকারীরা কোনো ধরনের ভোগান্তিতে পড়ছেন কি না, তা দেখতে তিনি নিয়মিত পরিদর্শন করেন।

 

 

 

তিনি জানান, বিশেষ কোনো সমস্যা তার নজরে পড়েনি। তবে আবেদনকারীদের চাপ সামলাতে ভিড় ব্যবস্থাপনা নিয়মিত পর্যালোচনা করা প্রয়োজন।

 

 

তিনি বলেন, ভিড় ব্যবস্থাপনা সহজ কাজ নয়। এ জন্য পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে, যাতে সেবা নিতে আসা মানুষকে অযথা ভোগান্তিতে পড়তে না হয়।

 

 

দালালদের বিষয়ে সতর্ক করে মনোজ কুমার বলেন, ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকেও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দালালদের বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়। ভিসার আবেদন করতে গিয়ে কোনো এজেন্ট বা দালালের ওপর নির্ভর না করে আবেদনকারীদের নিজেরাই নির্ধারিত স্লট নিতে হবে। একইসঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত করতে হবে।

 

 

তিনি আরও বলেন, দালালেরা আবেদনকারীদের অসহায়ত্বের সুযোগ নিতে পারে। তাদের মাধ্যমে আবেদন করতে গেলে কাগজপত্রসংক্রান্ত জটিলতা তৈরির আশঙ্কা থাকে। তাই অন্যের ওপর নির্ভর না করে নিয়ম মেনে নিজ উদ্যোগে আবেদন করাই ভালো।

 

 

পরিদর্শনকালে ভিসা সেন্টারে সেবার পরিবেশ স্বাভাবিক রাখা, আবেদনকারীদের চাপ সামলানো এবং কার্যকর ভিড় ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন ভারতীয় সহকারী হাইকমিশনার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com