1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বরযাত্রী ফেরার পথে দুর্ঘটনায় নিহত ২, আইসিইউতে কনে, হাত ভাঙল বরের চুয়াডাঙ্গায় মাদকবিরোধী সমাবেশ স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয়ে ১৬ মাদক কারবারিদের আত্মসমর্পণ শাহজাদপুরে ভিক্ষুকদের টং দোকান, শিক্ষার্থীদের সাইকেল দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী নাসিরনগরে প্রাছাস কর্তৃক এমপি এম এ হান্নান কে গনসংবর্ধনা প্রদান মান্নান তালুকদারের অসমাপ্ত কাজ বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব’ — রায়গঞ্জে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত বর্ণাঢ্য আয়োজনে জনতার কণ্ঠ’র ১ম বর্ষপূর্তি উৎসব শুরু শহীদ মাইদুর রহমান হত্যাকাণ্ডের চার্জশিট প্রত্যাখ্যানের দাবিতে পোরশায় বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন নেত্রকোনায় ধনু নদে অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

বর্ণাঢ্য আয়োজনে জনতার কণ্ঠ’র ১ম বর্ষপূর্তি উৎসব শুরু

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১২ Time View

 

নিজস্ব প্রতিবেদক

 

বর্ণ্যাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় গণমাধ্যম জনতার কণ্ঠ.কম এর ১ম বর্ষপূর্তি উৎসব শুরু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় সিরাজগঞ্জ শহরের ঢাকা রোডস্থ জনতার কণ্ঠ’র কার্যালয়ের সামনে থেকে র‌্যালী বের করা হয়।

 

 

 

 

 

 

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালীতে নেতৃত্ব দেন, আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক হাজী আব্দুস সাত্তার।

 

 

 

 

 

র‌্যালীটি নিউ ঢাকা রোড প্রদক্ষিণ শেষে, বাজার স্টেশন এলাকায় শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান এবং জনতার কণ্ঠ’র সম্পাদক ও প্রকাশক স্বপন চন্দ্র দাস।

 

এ সময় দৈনিক কলম সৈনিকের সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ, দৈনিক যমুনা প্রবাহ’র সম্পাদক আব্দুল মজিদ সরকার, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ এনামুল হক, এখন টিভির প্রতিনিধি রিফাত রহমান, স্টারনিউজ টিভির প্রতিনিধি সাজিরুল ইসলাম সঞ্চয়, জনতার কণ্ঠ’র মাল্টিমিডিয়া ইনচার্জ হুমায়ন কবীর সোহেল, ই-সময়ের প্রতিনিধি ওয়াসিম শেখ, যুগের কথার আশরাফুল ইসলামসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com