1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বরযাত্রী ফেরার পথে দুর্ঘটনায় নিহত ২, আইসিইউতে কনে, হাত ভাঙল বরের চুয়াডাঙ্গায় মাদকবিরোধী সমাবেশ স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয়ে ১৬ মাদক কারবারিদের আত্মসমর্পণ শাহজাদপুরে ভিক্ষুকদের টং দোকান, শিক্ষার্থীদের সাইকেল দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী নাসিরনগরে প্রাছাস কর্তৃক এমপি এম এ হান্নান কে গনসংবর্ধনা প্রদান মান্নান তালুকদারের অসমাপ্ত কাজ বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব’ — রায়গঞ্জে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত বর্ণাঢ্য আয়োজনে জনতার কণ্ঠ’র ১ম বর্ষপূর্তি উৎসব শুরু শহীদ মাইদুর রহমান হত্যাকাণ্ডের চার্জশিট প্রত্যাখ্যানের দাবিতে পোরশায় বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন নেত্রকোনায় ধনু নদে অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৫ Time View

 

 

পি. কে রায়, বিশেষ প্রতিনিধি

 

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়ী থেকে বেলতলী যাওয়ার পথে ব্যাঙ্গের কাঁদো নামক এলাকায় ট্রাকের চাঁপায় একজন মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১১ঘটিকার সময় উপজেলার বেলতলী-বিন্যাকুড়ি সড়কের ব্যাঙ্গের কাঁদো নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্র জানা যায়, নিহত তসলিম হক (১৩) চিরিরবন্দর উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ব্যাঙ্গের কাঁদো এলাকার মহসিন আলী বুলুর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, তসলিম হক (১৩) বেলতলী বাজার থেকে ঔষুধ নিয়ে বাই সাইকেলে বাড়ি ফেরারপথে পেঁছন থেকে আসা দ্রুতগতির একটি সিমেন্টবোঝাই ট্রাক তাকে ধাঁক্কা দিলে সে সড়কে ছিটকে পড়লে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আঁটক করা গেলেও চালক পালিয়ে গেছে।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। প্রাথমিক তদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে”।

এ দুর্ঘটনায় সড়ক পরিবহন দুর্ঘটনা আইনে চিরিরবন্দর থানায় একটি মামলা করা হয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com